৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দোষী সাব্যস্ত না হওয়ায় এ মামলা থেকে আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বড়াইগ্রামের গড়মাটি এলাকার মৃত এবাদ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে পিপি আব্দুল কাদের মিয়া জানান, ২০১৮ সালের ১২ নভেম্বর সকালে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রী প্রাইভেটে যাওয়ার সময় কৌশলে তাকে বড়াইগ্রামের একটি ডেকোরেটরের দোকানে ডেকে নেন আবুল কাশেম। ভিকটিম তখন প্রাইভেটের দেরি হয়ে যাচ্ছে জানালে, তাকে হাত ধরে টেনে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন কাশেম। পরে ভিকটিম চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ   বিএনপি নেতাদের মারপিট, নাটোরে সাবেক প্রতিমন্ত্রী পলকের নামে ২ মামলা

তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক মো. সামসুল ইসলাম ২০১৮ সালের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন। আদেশে দোষী সাব্যস্ত না হওয়ায় এ মামলা থেকে আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে। জরিমানার টাকা ভিকটিম পাবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

২

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৪

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৬

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৭

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৮

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

৯

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১১

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১২

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৩

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৮

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

২০

Design & Developed by: BD IT HOST