৬ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের আওতাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় তিনি নগরীর চলমান উন্নয়ন কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রকৌশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাজশাহী নগরীকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

আরও পড়ুনঃ   নওগাঁয় গ্রাফিতি ‘টিম জেড’ এর চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক এবং বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার/প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

সভায় প্রকৌশল বিভাগের বিভিন্ন উন্নয়নমূূলক কাজের অগ্রগতি, বাস্তবায়ন, কাজের গুণগত মান নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ সম্পন্নকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST