৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

 গ্রেপ্তারকৃত দুই আসামি। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় মোটরসাইকেলে এসে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় কর্ণহার থানা পুলিশের সহায়তায় কর্ণহার থানাধীন দর্শনপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে ভুক্তভোগীর স্বামী ও স্ত্রীর শনাক্তমতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণহার থানার ঘোষপুকুর গ্রামের মো: আ: আলীমের ছেলে মো: আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) এবং একই থানার সুন্দলপুর গ্রামের মো: সালতাব আলীর ছেলে মো: হাসিবুর রহমান (২০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় ভুক্তভোগী নারী ইসরাত জাহান (৩৫) তাঁর স্বামীর সঙ্গে অটোরিকশাযোগে মোহনপুর থানার ধুরইল গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় সিভিল এভিয়েশন স্কুলের পশ্চিম পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাঁর হাতে থাকা ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগে ১ জোড়া স্বর্ণের বালা, ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ১টি মোবাইল ফোন এবং নগদ ৬৫ হাজার টাকা ছিল।

আরও পড়ুনঃ   সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে - সমাজকল্যাণ মন্ত্রী

ঘটনার পর এয়ারপোর্ট থানা পুলিশ মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ভুক্তভোগী ও তাঁর স্বামীর শনাক্তের ভিত্তিতে ছিনতাইয়ে জড়িতদের পরিচয় নিশ্চিত করে তাদের কর্ণহার থানাধীন দর্শনপাড়া গ্রামস্থ তিন রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার সময় আসামি আরিফুল ইসলাম ওরফে আকাশ কালো রঙের ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁর পরনে ছিল কালো ফুলহাতা শার্ট। অপর আসামি হাসিবুর রহমান নীল রঙের ফুলহাতা শার্ট ও কালো হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে বাবু নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু

জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত কালো রঙের ওপর হালকা লাল রঙের একটি ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি কালো হেলমেট জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ছিনতাইয়ের সময় যোগাযোগের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার মূল রহস্য উদঘাটন এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে তাঁদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়াও ছিনতাইকৃত স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

২

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৪

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

৫

খ্রিস্টান এসোসিয়েশনের উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা

৬

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী

৯

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১০

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

১২

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

১৪

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

১৫

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

১৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১৭

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

১৮

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১৯

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST