৩১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

দোকানে মজুদ করে বেশি দামে বিক্রি, ধরা পড়ে জরিমানা

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় বেশি দামে বিক্রির জন্য গুদামে জারকিন ও ব্যারেলের ভেতরে পেট্রেল ও ডিজেল মজুদ করছিলেন এক মুদি দোকানি আবদুস সাত্তার (৪৫)। গোপনে ২৫০-৩০০ টাকা লিটার দরে বিক্রিও করছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশে হাতে ধরা খেয়েছেন তিনি। অবৈধভাবে মজুদ করা ৬৬০ লিটার জ্বালানি তেল আজ মঙ্গলবার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে জব্দ করা জ্বালানি তেল বিক্রি করে দেওয়া হয়। অবৈধ মজুদের কারণে ৫০ হাজার টাকার অর্থ দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা এই আদালত পরিচালনা করেন।

দণ্ড পাওয়া ব্যবসায়ী আবদুস সাত্তার ঝিকড়ার নামকান গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা করে আসছেন।

আরও পড়ুনঃ   হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি ময়েজ উদ্দিন মার্কেটের মুদি দোকানি দোকানের ভেতরে জারকিন ও ব্যারেলের মধ্যে জ্বালানি তেল মজুূূদ করে রেখেছেন। সুযোগ মতো ২৫০-৩০০ টাকা লিটার দরে বিক্রি করেছিলেন। বাগমারা থানা পুলিশের কাছে এমন সংবাদ আসে। খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে দোকানের ভেতরে গোপন স্থানে রাখা জারকিন ও ব্যারেল দেখতে পায়। পুলিশের দলটি সেগুলো খুলে জ্বালানি তেল আবিষ্কার করে। পরে মুদি দোকানি আবদুস সাত্তারকে আটক ও সেখানে থাকা ব্যারেল ও জারকিন জব্দ করা হয়। এর মধ্যে ৬৬০ লিটার অকটেন পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, অধিক দামে বিক্রির জন্য পেট্রল ও ডিজেল মজুদ করেছিলেন। তিনি বেশি দামে সেগুলো সংগ্রহ করেছিলেন। পরে বেলা ১১ টায় জব্দ করা পেট্রল, ডিজেলসহ আবদুস সাত্তারকে তাঁর দোকানে আনা হয়। সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হলে ব্যবসায়ী আবদু সাত্তার নিজের অপরাধ স্বীকার করেন। বিভিন্ন নওগাঁর রাণীনগর উপজেলা থেকে এগুলো সংগ্রহ করে বিক্রির জন্য মজুদ করেছিলেন বলে জানান। তিনি আগ থেকে জ্বালানি তেল বিক্রি করেন বলে আদালতকে জানান। পরে জব্দ করা জ্বালানি তেল খোলা বাজারে বিক্রি এবং কিছু অংশ একটি পেট্রল পাম্পে দেওয়া হয় বিক্রির জন্য। অবৈধ ভাবে মজুদ করার দায়ে ৫০ হাজার টাকার অর্থ দণ্ড দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

৩

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৪

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৫

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৬

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৭

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৮

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৯

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১০

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১২

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১৩

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৪

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৬

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৭

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৮

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৯

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২০

Design & Developed by: BD IT HOST