১০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

দুই উপদেষ্টার কাছে গ্যাস চাইলেন রাজশাহী অঞ্চলের জনপ্রতিনিধি-ব্যবসায়ীরা

শুক্রবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রেহান আসিফ আসাদ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিন জেলার ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা শিল্পায়নের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্পখাতগুলো স্থবির হয়ে আছে এবং নতুন বিনিয়োগ আসছে না।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগ না পাওয়ায় সেটি চালু করা যাচ্ছে না। ফলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত গ্যাস সংযোগ দেওয়া গেলে বিসিক-২ চালু করে শিল্পায়নের গতি বাড়ানো সম্ভব হবে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ বলেন, নাটোর বিসিকে গ্যাসের সংযোগ নেই, যদিও শহরের পাশ দিয়েই গ্যাসের লাইন রয়েছে। গ্যাসের অভাবে বড় কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। একই দাবি জানিয়ে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর হমান বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত হলে নাটোরের চামড়া শিল্প স্বনির্ভর হয়ে উঠতে পারবে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ও ক্ষতিকারক কীটনাশক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গ্যাস সংকটের কারণে জেলায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পাশাপাশি পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে, যা অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির কারণ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ চলছে। তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চলের কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে। এখানকার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে এ অঞ্চল দ্রুত এগিয়ে যাবে এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ বলেন, প্রত্যেক অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব। উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং পিছিয়ে পড়া এই অঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ   ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিললুর রহমানসহ তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।

এর আগে সকালে দুই উপদেষ্টা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর কার্যক্রম পরিদর্শন করেন। তারা ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর পাড় পরিদর্শন করেন এবং সরমংলা এলাকায় কৃষি কার্যক্রম ঘুরে দেখেন। পরে কলিপুর এলাকায় সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে বিএমডিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST