৮ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে কর্মচারীর হাতে ছাগলের বাচ্চার অপারেশন মৃত্যু নিয়ে অভিযোগ

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ছাগলের বাচ্চার অপারেশন করতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার প্রাণী সম্পদ অফিসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সেলিনা বেগম জানান, দীর্ঘ চার বছর ধরে লালন পালন করা ছাগলের একমাত্র বাচ্চাটিকে খাসি করার জন্য সকালে অফিসে নিয়ে যান তিনি। অপারেশনের সময় হঠাৎ বাচ্চাটি নিস্তেজ হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়। ঘটনার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার সময় এমন ঘটনা ঘটতেই পারে এবং তাকে বাড়িতে চলে যেতে বলা হয়।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

সেলিনা বেগম অভিযোগ করেন, সরকারি চিকিৎসকের পরিবর্তে অফিসের কর্মচারী দিয়ে অপারেশন করানো হয়েছে। এতে সঠিক চিকিৎসার অভাবেই তার ছাগলের বাচ্চার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে ভবিষ্যতে সরকারি কোনো সহায়তা এলে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।

ঘটনার সময় ছাগলের মৃত বাচ্চা কোলে নিয়ে উপজেলা পরিষদ এলাকার সামনে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধূ। স্থানীয় আরও কয়েকজন নারী অভিযোগ করেন, এর আগেও একইভাবে অপারেশনের সময় একাধিক ছাগলের বাচ্চা মারা গেছে এবং প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হয়।

আরও পড়ুনঃ   পারিবারিক কলহে বাগেরহাটে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দায়িত্বে থাকা ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া বলেন, ছাগলের অপারেশনে ঝুঁকি থাকে এবং মালিকদের তা আগে থেকেই জানানো হয়। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট অপারেশনটি তিনি নিজে করেননি, অফিসের অন্যান্য কর্মীরা করেছেন এবং এটি একটি দুর্ঘটনা।

এদিকে প্রাণী সম্পদ অফিসে সরেজমিনে দেখা গেছে, কিছু ক্ষেত্রে অদক্ষ ব্যক্তি বা কর্মচারীদের মাধ্যমে গবাদিপশুর চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST