১৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

‘ডিসি স্যার নার্সিং-এ ভর্তির স্বপ্ন পূরণ করেছেন’

স্টাফ রিপোর্টার : এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রী সোনিয়া- নগরীর শিরোইল কাঁচা বাজারের অসহায় চা বিক্রেতা রেনু বেগমের ছোট মেয়ে। সে এবছর চুয়াডাঙ্গা সরকারি নার্সিং ইনস্টিটিউটে নার্সিং বিভাগে লেখাপড়ার সুযোগ পেয়েছে। কিন্তু আর্থিক সংকটের কারণে নার্সিং বিভাগে ভর্তির স্বপ্ন পূরণ না হওয়ায়, সোনিয়া বড়ই দুশ্চিন্তা ও উৎকণ্ঠার ভেতর নিজেকে সমর্পিত করেছিল। এমতাবস্থায় বিষয়টি জানার পরপরই সোমবার (১৩ মে) বেলা ১২টায় নিজ কার্যালয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ সোনিয়া ও তার চা বিক্রেতা মা রেনু বেগমকে ডেকে পাঠান।

এসময় জেলা প্রশাসক অসহায় মা-মেয়ের নিদারুণ জীবন সংগ্রামের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভর্তির জন্য ১৫ হাজার টাকার একটি চেক তাদের হাতে তুলে দেন। সেই সঙ্গে দরিদ্র ও অসহায় জীবন সংগ্রামী রেনু বেগমকে আগামী এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে আবেগ আপ্লুত হয়ে সোনিয়া জানান, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাজরা পুকুর হাউজিং এলাকায় একটি ছোট্ট ঘর ভাড়া নিয়ে চা বিক্রেতা মা ও বড়ো বোনের সাথে নিদারুণ কষ্টের সঙ্গে লড়াই করে, জীবন যাপন করছি। আট বছর আগে বাবাকে হারিয়েছি। এরপর থেকে চা বিক্রেতা মা শারীরিকভাবে অসুস্থ হয়েও সংসারের হাল শক্তভাবে ধরেছেন।

আরও পড়ুনঃ   স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শিরোইল কাঁচা বাজারে চা বিক্রি করে চলে আমার মায়ের জীবন জীবিকার সংগ্রাম। শত কষ্টের মাঝেও বড়ো বোন ও আমার লেখাপড়ার খরচ চালাচ্ছেন। আমার বড়ো বোন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী।

সোনিয়া আরো জানান, সে ২০২২ সালে নওদাপাড়া আম চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর আমি চুয়াডাঙ্গা সরকারি নার্সিং ইনস্টিটিউটে নার্সিং বিভাগে পড়ালেখা করার সুযোগ পেয়েছি। কিন্তু আর্থিক সংকটের কারণে সেখানে ভর্তি হতে পারছিলাম না। এ অবস্থা জেলা প্রশাসক শামীম আহমেদ স্যার আমার বিপদের কান্ডারী হিসেবে শিক্ষা জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

তিনি আমার নিদারুণ কষ্টের কথা শুনেন এবং তৎক্ষণাৎ নার্সিং বিভাগে ভর্তির স্বপ্ন পূরণ করার জন্য ১৫ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়াও তিনি আমার চা বিক্রেতা মায়ের জীবন সংগ্রামের কথা শোনার পর এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন। আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি সারা জীবন চির কৃতজ্ঞ থাকব। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

আরও পড়ুনঃ   পুঠিয়ার বানেশ্বরে উপ-নির্বাচনে বানেরা বেগম নির্বাচিত

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সোনিয়া একজন মেধাবী ছাত্রী, সে ২০২২ সালে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে নিদারুণ দারিদ্র্যের মধ্যে থেকেই এবছর চুয়াডাঙ্গা সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু আর্থিক সংকটের কারণে এখনো ভর্তি হতে পারেনি।

বিষয়টি আমার নজরে আসা মাত্র তৎক্ষণাৎ তাকে ডেকে পাঠাই। তাকে নার্সিং এ ভর্তির জন্য ১৫ হাজার টাকার চেক এবং এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

৪

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

৫

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

৬

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

৭

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৮

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৯

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

১০

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

১১

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১২

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

১৪

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১৫

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১৬

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৭

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৮

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৯

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST