১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাক উল্টে বাড়িতে, ঘুমন্ত দাদি নিহত, আহত নাতি

লালমনিরহাট প্রতিনিধি : ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতবাড়িকে চাপা দিলে ঘুমন্ত অবস্থায় নুরি বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এসময় সেখানে থাকা তার তিন বছরের নাতি আব্দুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণকাজের উদ্বোধন

পুলিশ জানায়, পাটিকাপাড়া বটতলা এলাকায় মহাসড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে নুরি বেগম ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে রেখে স্ত্রীকে নিয়ে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমিয়েছেন সাগর হোসেন। প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে দাদি-নাতি নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই ঝুপড়ি ঘরটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যান দাদি-নাতি।

আরও পড়ুনঃ   জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আব্দুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম‌্যান মুজিবুল আলম সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST