৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গোদাগাড়ী উপজেলা শাখা, গোদাগাড়ী ও কাকনহাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৩টায় ডাইংপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে: রিজভী

গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও নেসকোর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

প্রধান অতিথি তার বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশের হাল ধরেছিলেন।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, এবং কাকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও অ্যাডভোকেট আজিমুসান উজ্জ্বলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় ও তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

১

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

৪

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

৫

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা

৬

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

৭

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

৯

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১০

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১১

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

১২

খ্রিস্টান এসোসিয়েশনের উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা

১৩

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী

১৬

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১৭

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

১৯

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST