২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জমা পড়েনি ৯৯৭ বৈধ অস্ত্র, মামলা করবে সরকার

অনলাইন ডেস্ক: সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা পড়েনি ৯৯৭টি লাইসেন্সকৃত অস্ত্র। যেসব ব্যক্তি লাইসেন্সের শর্ত অনুযায়ী সরকারের আহ্বানে নির্ধারিত সময়ে অস্ত্র জমা দেননি, তাঁদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জমা না হওয়া ব্যক্তি পর্যায়ে লাইসেন্সকৃত এসব অস্ত্রের প্রায় ৭৯ শতাংশই ঢাকা মহানগর ও রেঞ্জের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকার আওয়ামী আমলে ব্যক্তিগত পর্যায়ে ইস্যু করা অস্ত্রের লাইসেন্স স্থগিত করে তা জমা দেওয়ার নির্দেশ দেয়। তখন জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে লাইসেন্সকৃত অস্ত্রও অবৈধ বলে গণ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৪-২৮ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, দেশের ৬৩৭টি থানায় সর্বমোট অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয় ১৮ হাজার ৭৬টি। এর মধ্যে জমা পড়েছে ১৩ হাজার ৪৭৮টি। এর মধ্যে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের অস্ত্র রয়েছে ১ হাজার ৩১টি। কর্মরত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের ১ হাজার ৫৮২টি। ব্যক্তি পর্যায়ে অস্ত্র জমা পড়েনি ৯৯৭টি। আর ৯৯৮টি লাইসেন্সের বিপরীতে অস্ত্র কেনা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যক্তি পর্যায়ে যেসব অস্ত্র জমা পড়েনি, সেগুলোর বিষয়ে ১৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন পাঠাতে জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছিল। সে নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য জমা হচ্ছে। এখন নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুনঃ   চট্টগ্রামের স্টেডিয়ামও সংস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দেয়নি, তাঁদের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান, কর্মরত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের নামে লাইসেন্স বাতিল হবে না। রাজনৈতিক পরিচয়ে যেসব ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে মামলা করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নির্ধারিত সময়ে যেসব অস্ত্র জমা পড়েনি, সেগুলোর লাইসেন্স বাতিল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে কয়েকজন ব্যক্তি বিদেশে অবস্থান করায় ও অসুস্থ থাকায় তাঁদের লাইসেন্স বহাল রাখার নির্দেশ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ৫০টি থানায় মোট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে থাকা ৪ হাজার ৬৮৩টি অস্ত্রের মধ্যে জমা পড়েনি ৫৯১টি। এ ছাড়া ঢাকা মহানগরে ব্যক্তি পর্যায়ে ৫৯১টি, পুলিশের ঢাকা রেঞ্জে ১৯৪টি, চট্টগ্রামে ৭০টি, চট্টগ্রাম মহানগরে ৪০টি, রাজশাহীতে ৫৯টি, সিলেটে ১৬টি, বরিশালে ৭টি, খুলনায় ৬টি, বরিশাল, সিলেট ও গাজীপুর মহানগরে ৩টি করে মোট ৯টি এবং ময়মনসিংহে ৫টি অস্ত্র জমা পড়েনি।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫

জমা না পড়া এসব অস্ত্র উদ্ধারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া ও পাবলিকেশন) তালেবুর রহমান বলেন, যেসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলো এখন অবৈধ হিসেবেই গণ্য হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সেগুলো উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক ব্যক্তিদের দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। পরে এসব অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়।

জানা গেছে, দেশে এখন বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা কমবেশি ৫০ হাজার। এর মধ্যে বেশ কিছু অস্ত্র রয়েছে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নামে। বিশেষ করে বিগত ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের। তথ্যসুত্র: আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST