১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

জনের সঙ্গে বিপাশার প্রেম, সাবেক প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন ডিনো

অনলাইন ডেস্ক : ডিনো মোরিয়া ও জন আব্রাহাম দুজনেই মডেলিং জগৎ থেকে বলিউডে ক্যারিয়ার গড়েন। বলিউডে শোনা যেত, জন-ডিনোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তবে সেই আলোচনার পালে হাওয়া দেয়—ডিনোর সাবেক প্রেমিকা বিপাশা বসু যখন জনের সঙ্গে সম্পর্কে জড়ান।

তবে সত্যিই কি কাজ ও বিপাশার জন্য দুজনের মধ্যে রেষারেষি ছিল? সে নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ডিনো।

জানান, এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রথম আলাপ তার। এরপর প্রেম। কাজের দুনিয়াতেও পরস্পরকে সাহায্য করেছিলেন তারা।

প্রথমে লিসা রায়ের অভিনয় করার কথা ছিল ‘রাজ’ ছবিতে। কিন্তু প্রথম দিন শুটিং এর পরে জানা যায়, তিনি আর ছবিতে অভিনয় করছেন না। এর মধ্যেই একদিন ছবির সেটে তৎকালীন প্রেমিকা বিপাশাকে নিয়ে আসেন ডিনো। তার কিছু দিনের মধ্যেই ‘রাজ’ ছবির জন্য ডাক পান বিপাশা। এর পরে ‘গুনাহ’, ‘ইশক হ্যায় তুমসে’ ছবিতেও অভিনয় করেছেন বিপাশা-ডিনো জুটি।

আরও পড়ুনঃ   পিয়া’র হাসি! নেট দুনিয়ায় ভাইরাল

পর্দায় জুটি ভালো সাড়া পেলেও, সম্পর্কে চিড় ধরে। তার পরেই জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। এরপর থেকেই কি ডিনো-জনের মধ্যে শুরু হয় রেষারেষি? ডিনো যদিও এমনটা একেবারেই মনে করেন না। তিনি বলছেন, ‘কখনও কোনও রেষারেষি ছিল না। আমরা একসঙ্গে মডেলিং করতাম, কথা বলতাম। মজার সময়ও কেটেছে। আমার সঙ্গে বিচ্ছেদের পরে জনের সঙ্গে সম্পর্কে জড়ায় বিপাশা।

আরও পড়ুনঃ   নেহা কক্করের ‘গ্রেপ্তারের’ বিষয়ে যা জানা গেল
 

তখন থেকেই মানুষ ভাবতে শুরু করে, আমাদের মধ্যে হয়তো কোনও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু, তা একেবারেই নয়। আমরা যে যার মতো কাজ করছিলাম। গতকালই ওর সঙ্গে কথা হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, একসঙ্গে কবে বাইক রাইডে যাব আর কফি খাব?’

ডিনো মোরিয়াকে শেষ দেখা গেছে মালয়ালম ছবি ‘বান্দ্রা’-তে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৪

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৭

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৮

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৯

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১১

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৩

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৪

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৭

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৮

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৯

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST