৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ছোট বিষয়ে বিভেদ নয়, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হোন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : ছোটখাটো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে মতভেদ থাকবেই, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে ফের গণতন্ত্র ব্যাহত হয় এবং ফ্যাসিবাদী সরকার আবার সুযোগ পায়।’

বুধবার (৩০ জুলাই) সাভারের আশুলিয়ায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘ছাত্র-শ্রমিক-জনতার জুলাই অভ্যুত্থান-২০২৪: নারকীয় আশুলিয়া স্মরণে’ এই সমাবেশ হয়। আশুলিয়ায় গত বছর ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহতদের স্মরণেই এই আয়োজন।

মির্জা ফখরুল বলেন, ‘আসুন, আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে সমস্যাগুলো দ্রুত মিটিয়ে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করি। তাহলেই শহীদ পরিবারগুলোর অভিযোগও শুনতে হতো না।’

আরও পড়ুনঃ   গত ১৭ বছর মাফিয়াতন্ত্র কায়েম করেছিলেন স্বৈরাচারী হাসিনা : শারমিন পুতুল

তিনি বলেন, ‘আজকের সমাবেশ ব্যতিক্রম। এটি জাতির বিবেক জাগ্রত করবে। আমি বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রে ফেরার পথ সুগম করা সম্ভব।’

এ সময় আশুলিয়ার ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি হতবাক হয়েছি, এমন দৃশ্য চোখে দেখা যায় না। যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসোলিনি বা হিটলারের নির্যাতনের দৃশ্য।” নিহতদের পরিবারদের বক্তব্যে ব্যথিত হয়ে তিনি বলেন, “একজন মা জানিয়েছেন, তার জীবিত ছেলেকেও পুড়িয়ে মারা হয়েছে। এটি এক ভয়াবহ বর্বরতা।’

ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি বিষয়ে মির্জা ফখরুল জানান, সরকার প্রাথমিকভাবে শহীদ পরিবারকে ১০ লাখ টাকা অনুদান এবং আহতদের চিকিৎসার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ‘মাত্র দুজন পরিবার সেই অর্থ পেয়েছে,’ বলেন তিনি। আট বছর বয়সী এক শিশুর প্লাস্টিকের খুলি বসানোর ঘটনাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ   মহান বিজয় দিবস উপলক্ষে নগর জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

হাসিনা ভারত থেকে উসকানি দিচ্ছে দাবি করে সরকারের সমালোচনায় ফখরুল বলেন, ‘হাসিনা ভারতে পালিয়ে গেছেন। সেখান থেকে ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে দেশে উত্তেজনা সৃষ্টি করছেন।’ তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘১৫ বছর ধরে এই ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের ওপর স্টিম রোলার চালিয়েছে। কিন্তু ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা মুক্তি পেয়েছি, যদিও গণতন্ত্র এখনো পুরোপুরি ফিরে আসেনি।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST