২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ছড়িয়ে পড়া নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : গেল কান চলচ্চিত্র উৎসবে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন পরিচালক পায়েল কাপাডিয়া ও তার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সেখানে ‘গ্রাঁ প্রি’ সম্মান জিতেছে ছবিটি। কিন্তু ছবিটি ভারতে মুক্তি পেতেই তৈরি হয় বিতর্ক। কারণ, ছবির অভিনেত্রী দিব্যা প্রভার কিছু নগ্ন দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর তা নিয়েই শোরগোল পড়ে যায় নেটিজেনদের মাঝে। কেন এসব ছবিতে এই দৃশ্য রাখতে হবে, তা নিয়েও প্রশ্ন তোলে দর্শকেরা।

এ নিয়ে তীব্র আলোচনা হতেই মুখ খোলেন অভিনেত্রী দিব্যা প্রভা। অভিনেত্রী জানান, পুরো বিষয়টি অত্যন্ত শোচনীয়। এবং এই নিয়ে যে বিতর্ক হবে, তা নিয়ে তিনি আগে থেকেই জানতেন। সঙ্গে এও জানালেন, এই দর্শকেরা জনপ্রিয় গ্রিক পরিচালক ইয়োর্গোস ল্যান্থিমোসের কাজের প্রশংসা করেন, এমনকি অস্কারজয়ী বিদেশি অভিনেত্রীদের এ ধরনের অভিনয়ের, কাজের চর্চা করেন; অথচ একই কাজ যখন মালয়ালম অভিনেত্রীরা করে, তা সমালোচনার বিষয় হয়ে ওঠে।

আরও পড়ুনঃ   নিজের বয়স নিয়ে যে মন্তব্য করলেন শবনম ফারিয়া

তারপরও অভিনেত্রী আশা ছাড়ছেন না। দিব্যার কথায়, ‘এমন সমালোচনার পালটা প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছেন যারা, বিশেষ করে যেসব পুরুষেরা, তখন আনন্দ হয়। এর থেকেই প্রমাণ হয়, বর্তমান প্রজন্মের ওপর আমরা এখনও আশা রাখতে পারি। আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই। অজস্র প্রশংসিত ছবিতে আমি অভিনয় করেছি, অভিনেত্রী হিসেবে বিভিন্ন পুরস্কারে সম্মানিতও হয়েছি। তাই স্রেফ রাতারাতি সস্তা প্রচার পাব বলে এ ধরনের দৃশ্যে অভিনয় করার মানুষ নই আমি।’

আরও পড়ুনঃ   ইনস্টাগ্রামে খোলামেলা জেসিয়া

অভিনেত্রী এও জানান, সেন্সর বোর্ড যখন এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছিল তখন সেন্সর বোর্ডের জুরিদের মধ্যে মালয়ালম শিল্পীরাও ছিলেন। অর্থাৎ, তাদেরও এই দৃশ্য নিয়ে কোনো আপত্তি ছিল না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৩

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

৫

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

৬

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

৮

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১১

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

১২

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

১৪

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

১৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

১৬

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১৭

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১৯

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

২০

Design & Developed by: BD IT HOST