২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠলো যারা

অনলাইন ডেস্ক : শেষ বাঁশির আগ পর্যন্ত থামেনি হিসাব-নিকাশ। একসঙ্গে চলা ম্যাচগুলোর প্রতিটি গোল যেন নতুন করে লিখেছে পয়েন্ট টেবিলের গল্প। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে কোথাও আনন্দের বিস্ফোরণ, কোথাও নেমে এসেছে হতাশার ছায়া। নাটকীয় এই রাতে নিশ্চিত হয়েছে শেষ ষোলো, আবার কিছু ইউরোপীয় পরাশক্তির জন্য শুরু হচ্ছে আরও কঠিন পথচলা।

শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দলের—আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে। জয়ের ধারায় ছিল বায়ার্ন মিউনিখও। পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জিতে জার্মান জায়ান্টরা নিশ্চিত করেছে নিজেদের অবস্থান।

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

অন্যদিকে নাটকীয় পতনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থান থেকে শেষ রাউন্ডে নামা ১৫ বারের ইউরোপসেরা বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নেমে গেছে নবম স্থানে। ফলে রেকর্ড চ্যাম্পিয়নদের এবার খেলতে হবে প্লে-অফে।

বিদায়ের একেবারে কিনারায় দাঁড়িয়েও অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে গোল পার্থক্যে এগিয়ে থেকে তারা প্লে-অফ নিশ্চিত করে। জোসে মরিনিয়োর দলও শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

৩৬ দলের এই আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলোর বাকি আটটি জায়গা। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। শেষ ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে তারা অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস ও আটালান্টার মতো দলগুলোকেও যেতে হচ্ছে প্লে-অফের কঠিন পথ বেয়ে।

আরও পড়ুনঃ   সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

আগেই বিদায় নিশ্চিত হওয়া কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয় উঠেছে:
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে:
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৩

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

৪

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৫

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৭

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৮

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৯

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

১০

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

১১

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১২

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৩

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৫

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৭

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৮

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৯

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST