৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

চার বছর পর দলে ফিরেই যে বার্তা দিলেন মোহাম্মদ আমির

অনলাইন ডেস্ক : মোহাম্মদ আমির আর পাকিস্তান জাতীয় দলের লুকোচুরি চলছিল দীর্ঘদিন ধরে। ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই তারকা পেসার অনাকাঙ্ক্ষিত অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর বেশ কয়েকবার তার জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠলেও, সেসব আলোর মুখ দেখেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে গেল মাসে আবারও অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দিয়েছিলে আমির। কদিন আগে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পেও ডাক পড়ে তারকা এই পেসারের। এরপর তার জাতীয় দলে ফেরা অনেকটা প্রত্যাশিতই ছিল।

শেষমেশ আজ (মঙ্গলবার) আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে সুযোগ পেলেন আমির। একই অবসর ভেঙে ফিরেছেন তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও।

২০২০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন আমির। তখন তার দাবি ছিল–কোচরা তার প্রতি অবিচার করেছে।

আরও পড়ুনঃ   হারের পর যে বার্তা দিলেন হামজা চৌধুরী

আবুধাবির আইএল টি-টোয়েন্টির গেল আসরে ডেজার্ট ভাইপার্সের হয়ে এক দলে খেলেছেন আমির ও শাহিন আফ্রিদি। তখনই শাহিন জানিয়েছিলেন, তিনি আমিরের সঙ্গে জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলবেন। পাক তারকা এই পেসার সেসময় এক অনুষ্ঠানে বলছিলেন, ‘আমি মোহাম্মদ আমিরের সঙ্গে কথা বলব, জানতে চাইব তিনি ফের পাকিস্তান জাতীয় দলে ফিরতে চান কি না। প্রায় পাঁচ বছর পর আমি তার সঙ্গে বল করছি। তার সঙ্গে বল করার অনুভূতি অসাধারণ, আমাদের জুটিও দুর্দান্ত।’

আরও পড়ুনঃ   নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন : শারমীন মুরশিদ

আবুধাবি লিগের পর পিএসএলেও পারফর্ম করেছেন আমির। যে কারণে আবারও নির্বাচকদের নজরে পড়েন। দলে ফেরার পর নিজের সোশ্যাল মিডিয়া টুইটার হ্যান্ডলে জাতীয় দলে জার্সি পরিহিত একটি ছবি শেয়ার করেছেন আমির। ক্যাপশনে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রাহিম। যার বাংলা অর্থ-পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)। এর দ্বারা আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিতই দিয়েছেন।

২০১০ সালে ইংল্যান্ড সিরিজে স্পট ফিক্সিংয়ের দায়ে আমিরকে দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এরপর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন প্রতিভাবান এই বোলার। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পুরনো ছন্দে ফেরেন তিনি। পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আমির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১০

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

২০

Design & Developed by: BD IT HOST