৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলফামারীর বড়মাঠে আয়োজিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন পালাবেন না। কিন্তু তিনি চলে গিয়ে তার প্রিয় দেশে আশ্রয় নিলেন। তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীকে আমরা সম্মান করি। আমার প্রতিবেশী যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো। প্রতিবেশীকে যদি আমি কষ্ট দেই অনুরূপ কষ্ট পাওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া আমরা বিশ্বাস করি না। অনুরূপভাবে প্রতিবেশীর কাছ থেকেও আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ পেতে চাই।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করবো যে, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, দেড়শতাধিক মামলা। তার বিরুদ্ধে খুন-গুমের মামলা আছে। অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারক যখন চাইবে তখন মেহেরবানি করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা যেন শেখ হাসিনাকে তুলে দেন। আমরা চাই সাড়ে ১৫ বছর তারা জাতির ওপর যে জুলুম করেছে, বিচারের নামে যে তামশা করেছে, যে অবিচার করেছে সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোসররা যেন তাদের ন্যায় বিচারটা নিশ্চিত করা হয়। বিশ্বাস করি জাতি যদি ন্যায় বিচার পায় তাহলে তারা ইনশাআল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ: বাবা নি’হত

জামায়াতের আমির বলেন, একজন শাসক সাড়ে ১৫ বছর দেশ শাসন করেছেন। তিনি যখন কথা বলতেন তখন মানুষ বলতো, ও হাসিনা আমরা আর হাসি না। মানুষকে উত্তেজিত করতেন হাসানোর চেষ্টা করতেন। যেমন ছিলেন প্রধানমন্ত্রী তেমন ছিলেন তার উজির-নাজির সবাই। কে-কার চাইতে কত বেশি মিথ্যা কথা বলবে এই ছিল প্রতিযোগিতা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার জাতিকে ধোঁকা দিয়েছেন। মানুষ খুন করেছেন, গণহত্যা চালিয়েছেন। গুম করে আয়না ঘর তৈরি করেছেন, হাজারো মায়ের বুক খালি করেছেন, মানুষের ইজ্জতের ওপর হামলা করেছেন। আর জামায়াতে ইসলামী সারা বাংলাদেশের ইউনিয়নের অফিসগুলো সিলগালা করে দিয়েছিলেন। ঘরের মধ্যে বসেও আমরা শান্তি পাইনি। ঘর থেকে তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। এসব ছিল বাংলাদেশের চলমান বাস্তবতা। সেই কষ্ট বুকে নিয়ে আমরা এ পর্যায়ে এসে দাঁড়িয়েছি।

আরও পড়ুনঃ   আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী জেলা আমির আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়াও সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। দীর্ঘ ১৭ বছর পর নীলফামারিতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এ সমাবেশ সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও, ভোর থেকেই মাঠে ভিড় করেন কর্মীরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST