১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার

গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। ছবি : র‌্যাব-৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে। এছাড়া এক কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার দুপুরে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব-৫), মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর সিপিএসসি শাখার একটি গোয়েন্দা দল দেওপাড়া ইউনিয়নের তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পায়। এরপর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সরে পড়েন।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৭

পরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিস্ফোরকসদৃশ উপাদান এবং নীল পলিথিনে ভাঙা কাঁচের গুড়া পাওয়া যায়। ঘটনাস্থলেই পরিমাপ করে গান পাউডারের পরিমাণ ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাঁচের গুড়ার পরিমাণ ১ কেজি ১৭০ গ্রাম নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়া আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তারা কোথা থেকে এসব উপাদান সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৩

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৪

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৬

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৮

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

৯

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১০

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১১

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১২

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৩

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৫

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৬

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৭

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৮

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST