১১ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত ১০৫ গ্রাম হেরোইন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মুশফিকুর রহমান (৫৫)‘কে হাতেনাতে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব-৫।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব হেডকোয়াটারস্ ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-৫, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল জানতে পারে রাজশাহী গোদাগাড়ী বিশ্বনাথপুর মোড়স্থ আমনুরা এলাকায় এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে সংগ্রহ রাজশাহী মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১১ আগস্ট রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিশ্বনাথপুর মোড় আমনুরা এলাকায় হামিদ ওয়েন্ডিং থাই এন্ড এস এস দোকানের সামনের অভিযান পরিচালনা করে। উক্ত আসামী র‌্যাবের উপস্থিতি টের পাইয়া কৌশলে ১ জন পালিয়ে যায় এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই ১ জন আসামী মোঃ মুশফিকুর রহমান (৫৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, স্থায়ী ঠিকানাঃ সাং-দক্ষিণ জয়দেবপুর (টুলটুলি পাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর’কে আটক করা হয়। পলাতক আসামী ২। মোঃ তারেক আজীজ (২৩), পিতা-মোঃ এনামুল হক, স্থায়ী ঠিকানাঃ সাং-দিয়ার মানিক চক (চর আষাড়িয়াদহ), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী পলাতক রয়েছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সে হেরোইন পরিবহনের কথা স্বীকার করে এবং ট্রাভেল ব্যাগ হইতে বিশেষ কায়দায় লুকায়িত সাদা রংয়ের ১ টি স্বচ্ছ পলিপ্যাক বের করে দেয়। ১টি পলিব্যাগে মোট ১০৫ গ্রাম হেরোইন উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST