৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

‘গণতান্ত্রিকভাবে সরে দাঁড়ান, নইলে অর্থপাচার মামলায় পড়বেন’

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। যদি তিনি তা না করেন, তাহলে অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরুর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

গতকাল ৪ মার্চ ডিসি ড্রাইনো নামের এক আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, “জেলেনস্কি জানেন যে যুদ্ধ যদি শেষ হয়, তাহলে তার ক্ষমতায় থাকার মেয়াদও শেষ হবে। কারণ, যদি নির্বাচন হয়, তাহলে তিনি হেরে যাবেন। আর তখন জেলেনস্কির প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করবে এবং সেই মামলার আসামি হিসেবে তিনি কারাগারে যাবেন।

আরও পড়ুনঃ   ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিতে চায় ৭ মুসলিম রাষ্ট্র

শুধু নিজের ক্ষমতা সুরক্ষিত রাখতে জেলেনস্কি নিরপরাধ ইউক্রেনীয়দের মরতে পাঠাচ্ছেন। তিনি একজন স্বৈরশাসক।”

ডিসি ড্রাইনোর সেই পোস্টটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মাস্ক। সেই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, “এটা সত্যি। যদিও খানিকটা অরুচিকর হবে ব্যাপারটি, তবে যদি তিনি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন, সেক্ষেত্রে একটি নির্বাচন পরবর্তী সময়ে তাকে সাধারণ ক্ষমার আওতায় আনা উচিত হবে।”

গত শনিবার ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করা সংক্রান্ত একটি চুক্তির ব্যাপারে আলোচনা করতে ওয়াশিংটনে গিয়েছিলেন জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।

আরও পড়ুনঃ   কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ১০ সৈন্য নিহত

কিন্তু সেই বৈঠকে ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ অবসানের জন্য জেলেনস্কিকে পুতিনের সঙ্গে সমঝোতায় যাওয়ার আহ্বান জানানে উত্তেজিত হয়ে ওঠেন তিনি এবং পুতিনের প্রতি নমনীয় মনোভাবের জন্য ট্রাম্পকে চ্যালেঞ্জ করে বসেন। উভয়পক্ষের উত্তেজনা ও বাক-বিতণ্ডায় ভেস্তে যায় বৈঠক।

জেলেনস্কি চলে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প ইঙ্গিত দেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে সরে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট। মাস্ক সেই পোস্টটি শেয়ার করে মন্তব্য করেন, “জেলেনস্কি একটি চিরকালীন যুদ্ধ চাইছেন। অর্থাৎ একের পর এক প্রাণহানি, যা কখনও থামবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST