৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কোচ হওয়ার পরদিনই মাঠে নেমে পড়লেন সালাউদ্দিন

অনলাইন ডেস্ক : মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচ হচ্ছেন–এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল দেশের ক্রিকেট পাড়ায়। টাইগার ক্রিকেটের ভক্তরাও চাচ্ছিলেন যেন জাতীয় দলের কোচিংয়ে আসেন তিনি। সেই গুঞ্জন সত্যি হলো গতকাল (মঙ্গলবার)। সালাউদ্দিনকে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

আর নিয়োগ দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই আজ বুধবার মাঠে নেমে পড়েছেন দেশের জনপ্রিয় এই কোচ। মিরপুর শের-ই বাংলার ইনডোরের আউটারে ব্যাটারদের সঙ্গে কাজ করতে দেখা গেছে তাকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর জাতীয় দলের প্রাকটিস কিট গায়ে চাপিয়ে অনুশীলনে দেখা গেল সালাউদ্দিনকে। সবকিছু ঠিক থাকলেও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।

আরও পড়ুনঃ   বড় পর্যায়ে যেতে হলে আত্মঅধিকারের জন্য লড়তে হবে : রাজশাহী জেলা প্রশাসক

এর আগে গতকাল বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিসিবি মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। দুই দশক ধরে কোচিং করানো সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত।’

আরও পড়ুনঃ   সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে -সিনিয়র ডিপিআইও ইয়াকুব আলী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন। সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে তিনি দলকে আইসিসি বিশ্বকাপ লিগের চতুর্থ ডিভিশনেও উন্নীত করেন।’

এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা সালাউদ্দিন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল কোচ। বিপিএলে একাধিক আসরে শিরোপা জেতা এই কোচ ঢাকা প্রিমিয়ার লিগেও পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST