৭ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

ব্যক্তিগত উদ্যোগে রোগীর প্রাথমিক চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : ‘মানুষ মানুষের জন্য’—এই বিশ্বাস থেকেই জটিল কিডনি রোগে আক্রান্ত এক অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত।

জানা গেছে, নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা শামসুর রহমান দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে তাঁর পরিবারের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে রোগীর প্রাথমিক চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

আরও পড়ুনঃ   ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

শিবু দাশ বলেন, “এই ছোট্ট সহযোগিতা হয়তো তাঁর সব সমস্যার সমাধান করবে না। তবে একজন মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমাদের এই উদ্যোগ দেখে সমাজের আরও বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি অসহায় রোগীদের পাশে এগিয়ে আসেন, তবেই এই প্রচেষ্টা সার্থক হবে।”

আরও পড়ুনঃ   হাইটেক পার্কসহ অপরিকল্পিত ব্রিজ নির্মাণে ক্ষতিগ্রস্ত চলনবিল

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করলে অর্থাভাবে কোনো রোগীকেই চিকিৎসাবঞ্চিত হয়ে কষ্ট পেতে হবে না।

স্থানীয়রা শিবু দাশের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST