২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ১০ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদা জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ সৈন্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেছে। এতে সেনাবাহিনীর ১০ সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা স্থবির অবস্থায় : মার্কিন অর্থমন্ত্রী

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা বুলেটপ্রুফ ক্যাসপির গাড়িতে করে দোদা জেলায় এক অভিযানে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় রাস্তা থেকে ছিটকে গাড়িটি গিরিখাতে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‌‌‘‘দোদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী ১০ জওয়ানের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সব সময় স্মরণে রাখব। শোকসন্তপ্ত পরিবারে প্রতি আমার গভীর সমবেদনা।’’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

তিনি বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো জাতি শোকাহত পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন জানায়। আহত ১০ সৈন্যকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST