১৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কমিশনের ‘চাপে’ প্রত্যাহার আবেদন সভাপতি প্রার্থীর

অনলাইন ডেস্ক : বাফুফে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন চার জন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান মনোনয়ন জমা দেননি। বাকি তিন জনের মধ্যে এফসি ব্রাহ্মণবাড়িয়ার শাহাদাত হোসেন জুবায়ের সভাপতি ও নির্বাহী সদস্য দুই পদে মনোনয়ন সংগ্রহ এবং জমা দিয়েছিলেন।

আজ তিনি সভাপতি মনোনয়ন পত্র সরিয়ে নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন। এই আবেদন গৃহীত হলে সভাপতি পদে তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেন শুধু দিনাজপুরের তৃণমূলের কোচ মিজানুর রহমান।

নির্বাচন তফসিল অনুযায়ী আজ মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন। গতকাল বাফুফে সচিবালয় থেকে দুই পদে মনোনয়ন জমাদানকারীদের আজ সভার পূর্বেই একটি পদে মনোনয়ন নির্ধারণ করার সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শাহাদাত হোসেন জুবায়ের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়ে সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছেন। সহ-সভাপতি ও সদস্য পদে মনোনয়ন জমা দেওয়া সাবেক জাতীয় ফুটবলার ইকবাল এখনো সিদ্ধান্ত নেননি।

আরও পড়ুনঃ   বাগমারায় ১ হাজার শিক্ষার্থীর মাঝে বৃক্ষের চারা বিতরণ

বাফুফে নির্বাচনে তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় ১৯ ও ২০ অক্টোবর। প্রত্যাহারের আগেই মনোনয়ন সরিয়ে নেওয়ার অনুরোধ/নির্দেশনার জন্য প্রশ্ন উঠেছে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে বলেন, ‘প্রার্থীকে একটি পদ নির্ধারণ করতে হবে। আমরা মৌখিকভাবে জানিয়েছি। সচিবালয় সংশ্লিষ্ট প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে।’

বাফুফে দুই পদে মনোনয়ন বিক্রি করেছে। দুই পদে মনোনয়ন বিক্রি এবং জমা যেহেতু নিয়েছে। সেই হিসেবে যাচাইবাছাই হওয়ার কথা। যাচাই বাছাইয়ের আগে প্রার্থীকে এক পদ থেকে সরে যাওয়ার বিষয়টি বেশ সমালোচনা হচ্ছে। বাফুফে নির্বাচন বিধিমালায় দুই পদে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট কিছু নেই। ২০১৬ সালে নির্বাচনে দুই পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা প্রত্যাহারের দিন প্রার্থীতা সরিয়েছিলেন।

আরও পড়ুনঃ   দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯তম বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিনিধি সম্মেলন

ফুটবল, ক্রিকেট বাদে বাকি সকল ফেডারেশনের নির্বাচন পরিচালনা করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই নির্বাচনে একাধিক পদে মনোনয়ন জমা হওয়ার পর প্রাথমিক প্রার্থী তালিকায় নাম উঠে। এরপর প্রত্যাহারের সময় প্রার্থীরা এক পদে থেকে সরিয়ে নেন। কোনো পদ থেকে প্রত্যাহার না করলে প্রার্থীর উভয় পদের প্রার্থীতা বাতিল হয়। ২০০৮ সাল থেকে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। তার পঞ্চম মেয়াদে এসেও বাফুফের নির্বাচনে নতুন প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST