২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এবারের হজে ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে: সৌদি কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক : সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন হাজীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, এবারের হজ মৌসুমে মারা যাওয়া হাজীদের মধ্যে ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তাঁরা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন। সৌদি বার্তা সংস্থা ‘এসপিএ’র এক কর্মকতা এই তথ্য জানিয়েছেন।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মারা যাওয়া হাজীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাঁদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
সমবেদনা জানিয়ে ফাহাদ আল-জালাজেল আরও বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই তাঁদের ক্ষমা করবেন। তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, অনিবন্ধিত হওয়ায় হাজীদের তথ্যের ঘাটতি থাকার পরও এই সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাঁদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে। দেওয়া হয়েছে মৃত্যুসনদ।
ফাহাদ আল-জালাজেল বলেন, কোনো ধরনের মহামারি কিংবা বিস্তৃত পরিসরে রোগবালাই ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজ মৌসুম ‘সফলভাবে’ শেষ হয়েছে।
সৌদি আরবে এই বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচ- গরমের কারণে অসুস্থ হয়ে এবার হাজীদের অনেকেই মারা গেছেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST