৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘এত বছর ইন্ডাস্ট্রিতে থেকেও খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য নই’

অনলাইন ডেস্ক : সদ্য মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। আসছে তার নতুন সিনেমা ‘সোনার কেল্লায় যকের ধন’। তার নতুন ছবির প্রচারে এসে ভারতীয় গণমাধ্যমকে নানা কথা বললেন অভিনেত্রী।

এই ছবির চিত্রনাট্য পছন্দ হলো কেন- প্রশ্নের জবাবে বললেন, ‘যকের ধন আমার খুব প্রিয় একটা ফ্র্যাঞ্চাইজি। তবে এবারেরটা আরও একটু স্পেশাল। কারণ ‘সোনার কেল্লা’, মুকুল— এগুলো ছোটবেলার নস্ট্যালজিয়া। যেন হাত দিয়ে ছুঁতে পারছিলাম।’

আরও পড়ুনঃ   আসিমের কনসার্টে হানিয়া, ফের ভাইরাল ‘হাসিম’ জুটি

ব্যক্তিগত জীবনে, কবীর আর কাব্য— দুই ছেলেমেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কোয়েল বলেন, ‘জীবনের সেরা সময় কাটাচ্ছি বলতে পারেন। কাব্য আসার পর কবীর যেন ওর জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছে। ওর সকাল শুরু হয় বোনের মুখ দেখে। রাতে ঘুমোতে যাওয়া অবধি কাব্যই ওর সব।’

বাংলার একাধিক সুপারস্টার এখন বলিউডে থিতু হওয়ার চেষ্টা করছেন। কোয়েলের তেমন পরিকল্পনা আছে কি না- জবাবে নায়িকা বলেন, ‘আমার কাছেও একাধিক প্রস্তাব এসেছে। কিন্তু অনেক কিছু ভাবার বিষয় আছে। প্রধান বিষয় হলো আমার পরিবারকে কতটা সময় দিতে পারছি, আর চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনঃ   এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

কোয়েল মল্লিক আরও বলেন, ‘এত বছর এই ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আমি খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য নই। এ রকম নানা কারণে বলিউডে কাজ করা হয়নি। তবে সত্যিই ভালো চরিত্র, চিত্রনাট্য পেলে আমি কাজ করতে আগ্রহী। আমার কনটেম্পোরারি যারা বলিউডে অভিনয় করছেন, দুর্দান্ত কাজ করছেন, তাদের জন্য গর্ববোধ করি। তারা তো বাংলাকেই রিপ্রেজেন্ট করছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST