১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ইরানের ৭ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে

অনলাইন ডেস্ক : ইসরায়েলের রেমন বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

রোববার (১৪ এপ্রিল) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সেগুলোর বেশিরভাগ ইসরায়েল প্রতিহত করলেও অন্তত ৭টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের একটি বার্তা সংস্থা।

ইরানি বার্তাসংস্থা ইরনা নিউজ জানিয়েছে, ইসায়েলই নিশ্চিত করেছে রেমন ঘাঁটিতে আঘাত হেনেছে দ্রুতগতি সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে, রেমন ঘাঁটিতে খুব দ্রুত গতিতে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। ওই সময় সেখানে আগুনের ফুলকিও দেখা যায়।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন পরিববহন মন্ত্রী

ইরানের আরেক বার্তাসংস্থা মেহের নিউজ রুশ বার্তাসংস্থা স্পুটনিকের বরাতে জানিয়েছে, ইসরায়েলিরা শিকার করেছে তাদের রেমন বিমান ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ইসলামি বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারান। ওই হামলার জবাব দিতে গতকাল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এসব মারণাস্ত্র ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারেনি।

উল্টো হামলাটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য সুবিধা এনে দিয়েছে বলে জানিয়েছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিসের বিশ্লেষক মোহামাদ এলমারসে। তার মতে, ইরানের এই হামলার কারণে গাজায় চালানো ইসরায়েলের গণহত্যার কথা সবাই ভুলে গেছেন এবং নেতানিয়াহু যে সমালোচনার মধ্যে ছিলেন সেটি বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুনঃ   বোমা হামলায় ইরানের ৪৩ সেনা নিহত

তিনি বলেছেন, “সর্বশেষ ১২ ঘণ্টা নেতানিয়াহুর জন্য একটি বিজয়। লক্ষ্য করুন, আমরা আর আজকের বিষয় নিয়ে কথা বলছি না। আমরা গাজায় ত্রান যাওয়ার ব্যাপারে কথা বলছি না। আমরা গাজার গণহত্যা নিয়ে কথা বলছি না। ইসরায়েলেও কেউ আর জিম্মিদের নিয়ে কথা বলছে না।”

“এটিই (নজর সরে যাওয়া) নেতানিয়াহু চেয়েছিলেন। আমরা এখন পশ্চিমা দেশগুলোর রাজধানীতে ইসরায়েলের জন্য সমবেদনা এবং তাদের বুলি শুনতে পাচ্ছি।” যোগ করেন মোহামাদ এলমারসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST