১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আর কাউকে ইমপ্রেস করতে চাই না : ঋতাভরী

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরীর রূপে কুপোকাত হয়েছেন এমন অসংখ্য পুরুষের নজির রয়েছে। অভিনেত্রীর সামাজিক মাধ্যমের পাতা ঘাটলেই অবশ্য তা স্পষ্ট। একদিকে আবেদনময়ী রূপে ধরা দেন অভিনেত্রী, অন্যদিকে একরাশ মুগ্ধতা ছড়ান তার ভক্তরা।

খোলামেলা অবতারে ঋতাভরী এতদিন যে ভক্তদের কাবু করে এসেছেন, তা বলার বাকি রাখে না। এদিকে এগিয়ে আসছে অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায়ও! একাধিক প্রেমে নাম জড়ানোর পর অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী। বাগদান সেরেছেন, হবু স্বামীকে পরিচয়ও করিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ   তবে কী ঐশ্বরিয়াকে ডাকছেন না বচ্চন নাতনি

কিন্তু বিয়েকে সামনে রেখেই কি এবার নিজেকে নতুনভাবে ভাবতে শুরু করলেন ঋতাভরী? এক উপলব্ধির কথা জানিয়ে ঋতাভরী বললেন, নিজেকে দিয়ে নাকি আর কাউকে ইমপ্রেস করাবেন না কাউকে!

সম্প্রতি মাসাবা গুপ্তার শাড়িতে নিজেকে সাজান ঋতাভরী। সেই ছবির ক্যাপশনেই নিজের বর্তমান জীবনদর্শনই যেন উজাড় করে দিলেন!

অভিনেত্রী লিখেছেন, ‘আমি বর্তমানে জীবনের সেই জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে আর কাউকে ইমপ্রেস করতে চাই না। বরং ভেতর থেকে শান্তি অনুভব করা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আমার কাছে এটাই বেশি প্রাধান্য পায়। আমি এখন পাত্তা দিই না যে ফ্যাশন ট্রেন্ড কী, কী চলছে আর কী চলছে না?’

আরও পড়ুনঃ   জন্মের তিন বছর পর ছেলের মুখ দেখালেন নুসরাত

বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে ২০১৭ সালে বন্ধুত্ব হয় ঋতাভরীর। সিনেমার কাজের সূত্রে বহু দেখা সাক্ষাৎ, সে থেকেই প্রেম। তাকেই সামনে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী। যদিও এর মাঝে শোনা গিয়েছিল, পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গেও নাকি একসময় প্রেম ছিল ঋতাভরীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১০

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১২

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

১৪

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

১৫

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১৭

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

১৮

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST