৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার আহবান বিএনপির মনোনয়নপ্রাপ্ত তৃপ্তির

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপি থেকে যশোর-১ (শার্শা) আসনে তার নাম ঘোষণা করার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়ে এ আহবান জানান।

তৃপ্তি তার বার্তায় বলেন, “আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান, ভাই এবং আপনজন। শার্শার মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আন্তরিকতাই আমার প্রেরণার উৎস। আমি অনুরোধ জানাচ্ছি- আমরা সকলে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলি। তাঁদের নেতৃত্বে দলের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নই আমাদের মূল দায়িত্ব।”

আরও পড়ুনঃ   জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান

তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পাওয়ায় আমাদের কোনো উল্লাস, মিছিল বা আনন্দ-উদযাপনের প্রয়োজন নেই। প্রকৃত বিজয় হবে সেদিন, যেদিন জনগণের রায়ে ধানের শীষের প্রতীক বিজয়ী হবে এবং দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

শার্শাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “মহান আল্লাহর অশেষ কৃপায় আজ আমি আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি- এজন্য আমি কৃতজ্ঞ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শার্শার প্রতিটি মানুষ দলের শৃঙ্খলা ও নির্দেশনা মেনে চলবে। আমরা যারা মনোনয়নের প্রত্যাশী ছিলাম, সবাই এক দলের, এক আদর্শের ও এক লক্ষ্যের সৈনিক। আমাদের একমাত্র অঙ্গীকার- ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

আরও পড়ুনঃ   বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি

উল্লেখ্য, এ আসন থেকে দীর্ঘদিন যাবত শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ¦ খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান লিটনসহ মফিকুল হাসান তৃপ্তি মাঠ পর্যায়ে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়েছেন। সকলের উদ্দেশ্য ছিলো দলকে জেতানোর পাশাপাশি সংসদ সদস্য পদে নিজের প্রার্থীতা প্রচার ও মনোনয়ন লাভ করা। দীর্ঘদিন যাবত তারা অক্লান্ত পরিশ্রম ও চড়াই-উৎরাই পেরিয়ে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। অবশেষে দলীয় ঘোষণায় প্রার্থীর নাম প্রকাশ হওয়ায় সকলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন মফিকুল হাসান তৃপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST