৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অভিভাবকদের জিম্মায় ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের ছাড়লো আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটক করে পরে অভিভাবকদের জিম্মায় দিয়েছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার দুপুর ১২ টায় রাজশাহী মহানগরীর পদ্মা পাড় এলাকা হতে শিক্ষার্থীদের আটক করা হয়।

জানা যায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মত বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছু দিন হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর কাছে আসতে থাকে।

আরও পড়ুনঃ   পবা মোহনপুরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে : মিলন 

প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ থেকে আরএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ডিবি পুলিশের একটি টিম নগরীর পদ্মা পাড়ে বিভিন্ন স্পর্ট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

আরও পড়ুনঃ   বাগমারায় ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন : প্রশাসনের অভিযান

পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১০

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

২০

Design & Developed by: BD IT HOST