১৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্ট: রাজশাহীতে গ্রেপ্তার ২১

স্টাফ রিপোর্টার : অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে ২১ জন গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে মহানগরীতে ৮ ও জেলায় ১৩ জন। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে বোয়ালিয়া থানা এলাকায় একজন, রাজপাড়া থানায় দুইজন, শাহমুখদুম থানায় দুইজন, পবা থানায় একজন, দামকুড়া থানায় একজন এবং চন্দ্রিমা থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামীলীগ কর্মী হালিম শেখ (৫২), শরিফুল ইসলাম (৪৫), শওকত হোসেন রবু (৫০), মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিযাম আলী রুপম (২৮), শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল (২৬), ছাত্রলীগ কর্মী রাজু শেখ (২৫), নওহাটা পৌরসভা তাঁতিলীগের সভাপতি আনোয়ার খান (৫২), নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন (৪০)।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার: গ্রেপ্তার ১

অপরদিকে, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST