২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে মেজর জেনারেল শরিফ উদ্দিনের সংর্বধনা অনুষ্ঠান পন্ড! দু’গ্রুপের মারামারি

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল শরিফ উদ্দিনকে সংর্বধনা দেয়ার অনুষ্ঠান পন্ড করে দিয়েছেন বিএনপির তানোর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গ্রুপ। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোকুল গ্রামে।

এসময় উভয় পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পাশাপাশি সংর্বধনা অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসময় সংর্বধনা অনুষ্ঠানের স্থান তানোর পৌর এলাকার গোকুল গ্রামসহ আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। আতংকিত হয়ে পড়েন সাধারণ মানুষসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের রক্তে ফ্যাসিস্ট: দুলু

প্রত্যক্ষদর্শি ও দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ছোট ভাই মেজর জেনারেল শরিফ উদ্দিন সম্প্রতি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় তানোর উপজেলা কৃষকদল ও তানোর পৌর সভা কৃষকদলের যৌথ উদ্যোগে তানোর পৌর এলাকার গোকুল গ্রামে সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

তবে, উক্ত সংর্বধনা অনুষ্ঠানে মিজানুর রহমান মিজানের পক্ষের নেতা কর্মিদেরকে ডাকা হয়নি। এমন খবরে মিজান গ্রুপের নেতা-কর্মি ও সমর্থকরা সংর্বধনা অনুষ্ঠানে গিয়ে হই হুল্লোড় শুরু করেন এবং এক পর্যায়ে লাঠি নিয়ে দু’গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়। এসময় খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আরও পড়ুনঃ   আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে, সজাগ থাকতে বললেন নুরুল হক

তানোর উপজেলা কৃষকদলের সদস্য সচিব বলেন, কৃষকদলের পক্ষ থেকে সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গ্রুপের নেতাকর্মী সমর্থকরা লাঠি সোটা নিয়ে হামরা চালিয়ে মন ভাঙচুর ব্যানার সেরে ফেলেন এবং ধাওয়া পাল্টানোর ঘটনা। ফলে সংবর্ধনা অনুষ্ঠান পন্ড হয়ে যায় বলে জানান তিনি।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, এঘটনায় কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST