২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে তালা দিয়ে পালাল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক : যশোর সদর উপজেলার রুপদিয়া বাজারে অবস্থিত একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় রিমা বেগম (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে ক্লিনিকে তালা লাগিয়ে পালিয়ে গেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রুপদিয়া বাজারের মুনসেফপুর মোড়ে গ্রামীণ ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রসূতি রিমা বেগম নরেন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ ক্লিনিকের দালাল চক্রের সদস্য নরেন্দ্রপুর গ্রামের এক নারী ১২০০ টাকার বিনিময়ে রিমা বেগমকে কৌশলে ওই ক্লিনিকে ভর্তি করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক আটক

রিমা বেগমের পরিবার জানায়, সকাল ৮টার দিকে রিমা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে গ্রামীণ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সাড়ে ৮টার দিকে সিজারের মাধ্যমে রিমা বেগম একটি পুত্র সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পরপরই রিমা বেগমের মৃত্যু হয়। নুরছালী তুলি নামে একজন চিকিৎসক রিমার সিজার করেন বলে তার পরিবার জানায়।

রিমার স্বামী রফিকুল ইসলামের অভিযোগ, ভুল চিকিৎসায় রিমা মারা গেছেন। সিজারের পর রিমা বেঁচে আছেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ ভুল বুঝিয়ে ক্লিনিকে তালা মেরে দেয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী ওই ক্লিনিকের সামনে একত্রিত হয়।

আরও পড়ুনঃ   সহিংসতায় নিহতদের স্মরণে আ.লীগের দোয়া কর্মসূচি আজ

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিহির মন্ডল বলেন, প্রসূতির মৃত্যুর পর স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন গ্রামীণ ক্লিনিক ঘেরাও করেন। এ সময় ক্লিনিকের লোকজন তালা ঝুলিয়ে পালিয়ে যান। একপর্যায়ে উত্তেজিত জনতা ভাঙচুর করতে গেলে পুলিশের একটি টিম নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

তিনি বলেন, পরিবার যেহেতু ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছে সেহেতু মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST