২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাতে অস্ট্রেলিয়া-ভারতের ‘শেষ ম্যাচ’, সেমিতে যাবে কারা

অনলাইন ডেস্ক : সুপার এইটের গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলের। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি শেষ চারে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে এখনও সেমিফাইনাল নিশ্চিত হয়নি কোনো দলেরই। আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে শুরু হবে ম্যাচটি।

সুপার এইটে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে আফগানিস্তানকে ৪৭ রানে ও বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু তারপরও সেমিফাইনাল নিশ্চিত হয়নি ভারতের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে ভারতের। অবশ্য হেরে গেলেও সেমির সুযোগ থাকবে ভারতের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে আফগানিস্তান হারলে, অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিতে খেলবে ভারত। আর যদি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তখন রানরেট বিবেচনা করতে হবে।

আরও পড়ুনঃ   ১৫০ রান করেও বাদ পড়বেন সরফরাজ

এই মুহূর্তে ২.৪২৫ রান রেট নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে ভারত। ০.২২৩ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। -০.৬৫০ রান রেট নিয়ে তৃতীয়স্থানে আছে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে না হারলেও, সেমিতে চলে যাবে ভারত।

তবে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিতে খেলবে আফগানিস্তান। আবার ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলেও, সেমির আশা টিকে থাকবে অজিদের। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে হারতেই হবে আফগানিস্তানকে। তখন বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট সমান ২ করে হবে। এরপর রানরেট বিবেচনা করা হবে তিন দলের। রান রেটে অন্য তিন দলের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। টাইগারদের রান রেট -২.০৪৮৯।

সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল।
রান রেটের সমীকরণ নিয়ে না ভেবে ভারতের বিপক্ষে যে কোনো মূল্যে জয় চায় অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়াটা হতাশার। তবে যোগ্য দল হিসেবে জিতেছে আফগানরা। এখন আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। ভারতের বিপক্ষে জিতে সেমিফাইনালে খেলতে চাই।’

আরও পড়ুনঃ   বাউবি গাজীপুর ক্যাম্পাসে ইনোভেশন (শোকেসিং) ২০২৪ কর্মশালা

প্রথম দুই ম্যাচ জিতেও সেমিফাইনালে নিশ্চিত না হওয়ায় চিন্তা আছে ভারতেরও। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে টিম ইন্ডিয়া বলে জানান মিডল অর্ডার ব্যাটার শিবাম দুবে, ‘আমরা গ্রুপ পর্ব ও সুপাই এইটে ভালো ক্রিকেট খেলেছি। জয়ের ধারা অব্যাহত রাখতে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের খেলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩১ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে ভারত ১৯টিতে এবং অস্ট্রেলিয়া ১১টিতে জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দিক থেকেও এগিয়ে ভারত। পাঁচবারের মোকাবিলায় তিনবার জিতেছে টিম ইন্ডিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST