২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ঘুরতে গিয়ে মারা গেলেন ইনফ্লুয়েন্সার ফারাহ, কী ঘটেছিল

অনলাইন ডেস্ক : ইউরোপের দ্বীপ মাল্টায় ছুটি কাটানোর সময় এক ইয়টে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বিউটি ইনফ্লুয়েন্সার ফারহা এল কাদি। তাকে তৎক্ষণাৎ স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। ফারহার আকস্মিক মৃত্যুতে মর্মাহত তার অনুরাগীরা।

ফারহা এল কাদির ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, সৌন্দর্য এবং লাইফস্টাইল সামগ্রী তৈরির পাশাপাশি তিনি একটা বেসরকারি সংস্থার স্থপতিও ছিলেন। মধ্য ভূমধ্যসাগরে অবস্থিত ইউরোপীয় এই দ্বীপে থাকাকালীন তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের প্রচারও করছিলেন। ফারহার শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন ছিল না বলেই জানা গেছে। তবে ময়নাতদন্তের পরই সব সঠিকভাবে জানা সম্ভব বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুনঃ   স্বামীর চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী, ভেঙে যায় ৮ বছরের সংসার

ফারহা এল কাদির শেষ ইনস্টাগ্রামে পোস্টটি ছিল গত ৭ জুন, গ্রিসের মাইকোনোসের এক রেস্তোরাঁ থেকে সেটি পোস্ট করেছিলেন ফারহা। তিনি নিজেকে ‘ভ্রমণ আসক্ত’ এবং বাথরুম গায়ক হিসাবে বর্ণনা করেছিলেন।

ইতালি থেকে করা তার আগের পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি আমার জীবন স্প্যাগেটি অ্যালে ভঙ্গোল ও আল পোমোডোরো খেয়ে, প্রসেকো পান করে, প্রাডা পরে এবং ইরোস রামাজ্জতির গান গেয়ে কাটিয়ে দিতে পারি।’

আরও পড়ুনঃ   বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে স্বাগতা, জানালেন সুখবর

এই মৃত্যুর খবরে তিউনিসিয়ান বিউটি ইনফ্লুয়েন্সার সোলাইমা হ্নেইনিয়া লিখেছেন, ফারাহ এল কাদি সত্যিই একজন দুর্দান্ত ব্যক্তি, তিনি তার দয়া, উদারতা এবং উষ্ণতার জন্য পরিচিত।

তিনি লিখেছেন, যারা তাকে কাছ থেকে জেনেছেন বা দেখেছেন, ফারহার ইতিবাচক মনোভাব তাদের প্রত্যেককে স্পর্শ করেছিল। তিনি তো ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

এদিকে ফারহা এল কাদির শেষ ইনস্টাগ্রাম পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। হায়াত ইন্টারন্যাশনাল রিয়েলটির সভাপতি সিইও এডি ফ্যাডেল লিখেছেন, কোনো শব্দ নেই। আপনার স্মৃতি চিরস্থায়ী হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST