২১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশে এসে অভিনেতাকে কষিয়ে চড় মারেন নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক : নোরা ফতেহি, বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম ডান্সার। দিলবার গার্ল খ্যাত এই তারকার শরীরী অঙ্গভঙ্গি ঝড় তোলে দর্শকদের হৃদয়ে। তবে নোরার জীবনেও রয়েছে বিব্রতকর অতীত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকার।

যেখানে ক্যারিয়ারের শুরুতে শুটিংয়ের ভয়ংকর এক অভিজ্ঞতার গল্প ভাগ করেছেন তিনি। সহ-অভিনেতার সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন নোরা। বাংলাদেশে শুটিং করতে গিয়েই নাকি এই কাণ্ড ঘটিয়েছিলেন।

কপিল শর্মার শো-তে হাজির হয়ে নোরা জানান, তার প্রথম ছবি ছিল ‘রোর: টাইগ্রেস অফ দ্য সুন্দরবনস’। ওই ছবির শুটিং সেটেই নোরা ও তার সহ অভিনেতা একে অপরকে কষিয়ে চড় মারেন।

আরও পড়ুনঃ   অবশেষে নিজেকে ‘ছাগল’ বলে স্বীকার করলেন মাহি

নোরা বলেন, জঙ্গলে সিনেমার শুটিং চলছিল। সহ অভিনেতা তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। বিষয়টি মানতে না পেরে তাকে কষিয়ে এক চড় দেন অভিনেত্রী। এরপরই শুরু দুজনের মধ্যে হাতাহাতি।

কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। মহিলা বলে তাকে ছাড় দেননি অভিনেতা। নোরাকে পাল্টা চড় মারেন ছবির নায়ক। এরপর একে অপরের চুল ধরেও টানাটানি করেন। ইউনিটের অনেকেই এগিয়ে এসে দুজনকে থামানোর চেষ্টা করেন।

সাম্প্রতিক সময়ে পাপারাৎজ্জিদের ছবি তোলার ধরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নোরা। শরীরের বিশেষ অঙ্গে ক্যামেরা ফোকাস করেন বলে অভিযোগ অভিনেত্রীর।

যেকোনও অনুষ্ঠানেই মহিলাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ানোর অনুরোধ করেন পাপারাজ্জিরা। এমনভাবে ক্যামেরা ফোকাস করা হয় যা ভীষণই অস্বস্তিকর তারকাদের জন্য।

আরও পড়ুনঃ   প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা

 

এক সাক্ষাৎকারে মরোক্কান সুন্দরী ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমার মনে হয় পাপারাৎজ্জিদরা এরকম পশ্চাৎ দেখেননি। এটা শুধু আমার সঙ্গে হয় এমনটা নয়। যেকোনও অভিনেত্রীর সঙ্গেই এই ঘটনা ঘটান পাপারাজ্জিরা।

অনেক সময় হয়তো পশ্চাৎদেশ জুম করে দেখান না কিন্তু, শরীরের অন্য অংশে সেটা করা হয়। অনেক সময় তো জুম ইন করার মতো কিছু থাকেও না। সে সময় কীসের উপর ফোকাস করেন পাপারাৎজ্জিরা?’ প্রশ্ন তোলেন অভিনেত্রী।

নোরার সংযোজন, ‘আমি আমার শারীরিক গঠন নিয়ে খুশি। এজন্য নিজেকে লাকি মনে হয়। আমি কখনোই নিজের শরীরের গঠন নিয়ে অস্বস্তিবোধ করি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১০

ভূমিকম্পে কাঁপল দেশ

১১

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১২

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৩

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৫

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৬

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৭

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৮

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৯

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST