২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

যুবলীগের পদ ফিরিয়ে দিলেন সাবেক জনপ্রিয় ছাত্রলীগ নেতা শফিক 

স্টাফ রিপোর্টার : সম্মেলন হওয়ার প্রায় ৯ মাস পর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ৩ বছরের জন্য এই কমিটি ঘোষণা দেয়া হয়।

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। এদিকে রাজশাহী মহানগর যুবলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাম থাকা শফিকুজ্জামান তার পদ ফিরিয়ে দিয়েছেন।

মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি এবং ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি এবং মো. মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগরে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়।

আরও পড়ুনঃ   নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলকে যা জানাল জামায়াত

উক্ত কমিটিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিকে রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সম্পাদক পদ পাওয়া শফিকুজ্জামান শফিক এই পদ গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।

আরও পড়ুনঃ   বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার

পোস্টে তিনি বলেন “কেন্দ্রীয় যুবলীগের প্রতি আমার শ্রদ্ধা, ভালবাসা জানাচ্ছি। আমাকে ক্ষমা করবেন, আপনাদের দেওয়া পদটি আমি গ্রহণ করতে পারছিনা। কারণ…আমি কখনোই যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। ভবিষ্যতেও যুবলীগের রাজনীতিতে জড়িত হওয়ার ইচ্ছে নেই। আমি মহানগর আওয়ামী লীগের কর্মী হয়ে আমার রাজনীতির পথচলায় স্বাচ্ছন্দ্য বোধ করি।

উল্লেখ শফিকুজ্জামান শফিক রাজশাহী মহানগর ছাত্রলীগের সফল সভাপতি হিসাবে তার সুনাম রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত। ফেসবুকের পোস্টের কমেন্টে বেশিরভাগ শুভাকাঙ্ক্ষীরা তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যৎ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে চান এমন কমেন্ট করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST