১৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমটা সিরিয়াস ছিল, খুব কষ্ট পেয়েছিলাম : দিতিপ্রিয়া

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। টেলিভিশন সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে রানী চরিত্রে অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ওটিটির দৌলতে জনপ্রিয়তা বাড়তে থাকে অভিনেত্রীর। পাশাপাশি কাজ করছেন বড় পর্দাতেও। দিনকে দিন বাড়ছে তার ভক্ত-অনুরাগীর সংখ্যা। সঙ্গে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।

গুঞ্জন ছিল আগেই যে টালিউড অভিনেত্রী দিতিপ্রিয়া প্রেম করছেন। এর মাঝে টালিগঞ্জে বহুজনের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। এক পর্যায়ে সকলকে চমকে দিয়ে মনের মানুষের কথা প্রকাশ্যে আনেন দিতিপ্রিয়া; সামাজিক মাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে প্রেম নিয়ে আভাস দিলেও খোলাসা করেননি বেশি কিছু।

এই মুহূর্তে লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন দিতিপ্রিয়া। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, জীবনের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জানান, বিয়ে করতে হলে বর্তমান প্রেমিককেই করবেন, নয়তো করবেন না। এমনকি এই সিদ্ধান্তেই তারা দু’জনে অনড় থাকবেন বলে জানান।

আরও পড়ুনঃ   ‘স্পিরিটে’ দীপিকাকে সরিয়ে দিমরি, নেপথ্যে কী

অভিনেত্রীর কথায়, ‘আমি বলব না এটাই আমার জীবনের প্রথম প্রেম। জীবনে হয়তো আরও অন্য কেউ এসেছিল। সেটা হয়তো আমার তরফ থেকে ছিল, ওই তরফ থেকে ছিল না। ওটা যে বাচ্চা বেলার প্রেম ছিল, সেটা কিন্তু না। প্রেমটা সিরিয়াস ছিল। কিছু গন্ডগোল হয়, আমি খুব কষ্ট পেয়েছিলাম, খুব খারাপ একটা সময় কেটেছে।’

 

 

দিতিপ্রিয়ার আরও জানান, তার পুরোনো প্রেমিক বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। বিচ্ছেদে পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে তার বেশ কিছু মাস সময় লেগেছিল।

আরও পড়ুনঃ   মায়ের জমানো টাকা ও গাড়ি বেচে সিনেমা, হল না পেয়ে কাঁদলেন নায়ক

 

অভিনেত্রীর কথায়, ‘আমি যেহেতু খুব প্রাইভেট পার্সন, আমি খুব একটা কিছুই লোকজনের সঙ্গে শেয়ার করতে পারি না। এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। প্রেম ছিল, চলে গেছে। তারপর হয়তো লোকজনকে বলেছি যে ছিল, কিন্তু চলে গেছে।’

প্রসঙ্গত, এর আগে ছোটপর্দার বহু তারকার সঙ্গে নাম জড়িয়েছিল দিতিপ্রিয়ার। যদিও এ সমস্ত জল্পনাকে মিথ্যা বলে দাবি করেছেন তারা। তবে এ বছরই নতুন সম্পর্কে জড়ান দিতিপ্রিয়া। যদিও সেই মানুষটি কোনও অভিনেতা বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কেউ নয়। সেটিই কিছুটা খোলাসা করতে প্রেম নিয়ে খোলাখুলি মুখ খুললেন অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST