১৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথমবার জুটি বাঁধছেন কারিনা-আয়ুষ্মান

অনলাইন ডেস্ক : বলিউডে সত্য ঘটনা অবলম্বনে ছবি হচ্ছে হরহামেশাই। দর্শক মহলেও বেশ সাড়া ফেলছে এমন ছবি। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মেঘনা গুলজার ‘তলওয়ার’, ‘রাজি’, ‘ছপক’ এবং সম্প্রতি ‘স্যাম বাহাদুর’-এর মতো প্রশংসিত এবং সফল চলচ্চিত্রগুলোর জন্য পরিচিত।

২০১৯ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে আসন্ন একটি ছবির জন্য তিনি কারিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানার সঙ্গে টিম আপ করছেন বলে জানা গেছে। মেঘনা গুলজার তার গল্প বলার জন্য এবং সুন্দর চলচ্চিত্রগুলোর জন্য সুপরিচিত। সংবেদনশীল ঘটনার সঙ্গে বাস্তব ঘটনাগুলোকে তিনি বরাবর তুলে ধরেছেন পর্দায়। তার পরিচালনায় ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুনঃ   বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, কারিনা ও আয়ুষ্মানের সঙ্গে কথাবার্তা চলছে মেঘনার। চলতি বছরের শেষের দিকে ছবিটির কাজ শুরু হবে বলে শোনা যাচ্ছে এবং বাকি কাস্টিংও চলছে। ২০১৯ সালের ভয়াবহ হায়দ্রাবাদ ধর্ষণ মামলার ওপর ভিত্তি করে তৈরি হবে ছবিটি। শোনা যাচ্ছে, মামলার বিবরণ দেখে হতবাক হয়েছিলেন অভিনেতারাও।

প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মেঘনা কয়েক বছর ধরে এ বিষয়ে গবেষণা করেছেন এবং তার চিত্রনাট্যের জন্য একটি শক্তিশালী উৎস উপাদান রয়েছে। এমনকি কারিনা ও আয়ুষ্মানও এই বিশেষ প্রকল্পে যুক্ত হওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ   হত্যার হুমকি নিয়ে মুখ খুললেন চমক

তবে আয়ুষ্মান কিংবা কারিনা কেউই এখনো ডটেড লাইনে স্বাক্ষর করেননি। নির্মাতারা এই বছরের শেষের দিকে চিত্রগ্রহণ শুরু করবেন এবং ২০২৫ সালের মধ্যে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।

সম্প্রতি কারিনা কাপুর খানকে দেখা গেছে ‘ক্রু’ ছবিতে। ছবিটি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে। এছাড়াও অজয় দেবগনের ‘সিংহম এগেইন’-এও দেখা যাবে তাকে।

অপরদিকে আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে সানি দেওলের ‘বর্ডার ২’-এ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্যও তার নাম চূড়ান্ত করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এখনো এ বিষয়ে নিশ্চিত খবর মেলেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST