১৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রবণশক্তি হারালেন জনপ্রিয় গায়িকা

অনলাইন ডেস্ক : শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন ভারতের জনপ্রিয় ও নামকরা সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। একটি সংক্রামক রোগে আক্রান্ত হয়ে এমন দুঃসংবাদ দিলেন এই গায়িকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের এই গুরুতর অবস্থার খবর দিয়েছেন গায়িকা নিজেই। এমতাবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন অলকার ভক্ত-অনুরাগীরা।

অলকা ইয়াগনিক জানান, একটি ফ্লাইটে ভ্রমণের পর বুঝতে পারেন যে তিনি কানে কিছু শুনতে পাচ্ছেন না। যদিও সমস্যাটি প্রায় এক সপ্তাহ খানিক আগে শনাক্ত করেছিলেন এই গায়িকা।

সামাজিক মাধ্যমে অলকা লেখেন, ‘আমি আমার সমস্ত ভক্ত, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, কয়েক সপ্তাহ আগে আমি ফ্লাইট থেকে নামার সঙ্গেই বুঝতে পারি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। গত কয়েক সপ্তাহ ধরে বোঝার পর আজ আপনাদের কাছে বিষয়টি জানাতে আসলাম। এ কারণে অনেকে জিজ্ঞেস করেছেন আমি নিখোঁজ কেন, এটিই তার কারণ।’

আরও পড়ুনঃ   নিজের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন তামান্না!

ভারতীয় গণমাধ্যমের খবর, একটি সংক্রামক রোগের আক্রমণের শিকার হয়েছেন অলকা ইয়াগনিক। সে কারণে এক বিরল রোগের কবলে পড়ে শ্রবণশক্তি হারিয়েছেন গায়িকা। তাই নিজের জন্য তার ভক্ত-অনুরাগীদের কাছে প্রার্থনা চেয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে অলকা তার ভক্ত এবং সহকর্মীদের উচ্চশব্দে গান শোনা ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও খুব দ্রুত সুস্থ হয়ে শ্রোতাদের মাঝে ফিরে আসবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   সৌন্দর্য বাড়াতে একের পর এক সার্জারি, সে কারণেই কি অকালমৃত্যু শ্রীদেবীর

ইতোমধ্যে অলকা ইয়াগনিকের এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন সনু নিগম, ইলা অরুণসহ গায়িকার অনুরাগীরা। সকলেই তার সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, সংগীতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ২ বার জাতীয় পুরস্কার ও ৭ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন অলকা ইয়াগনিক। ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নারী প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে রেকর্ড ৩৬ বার মনোনীত হয়েছেন তিনি। এছাড়া গত তিন বছর ধরে ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব জিতেছেন অলকা, নাম লেখান গিনেস রেকর্ডবুকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST