১৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতীয় সংবাদ সংস্থার দাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া

অনলাইন ডেস্ক :যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। দুয়েকটা ত্রুটি ও সমালোচনা বাদে বেশ নির্বিঘ্নভাবেই শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। তবে এরই মাঝে বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে কেনিয়ার সাবেক এক ক্রিকেটারের বিরুদ্ধে। যদিও আইসিসির তৎপরতায় অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জল বেশি দূর গড়ায়নি বলে জানিয়েছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই।

পিটিআইয়ের বরাত দিয়ে একই সংবাদ দিয়েছে ভারতের প্রায় সব সংবাদমাধ্যম। সংবাদ সংস্থাটির পাওয়া তথ্যমতে– গায়ানায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বের একটি ম্যাচে এমন ঘটনা ঘটানোর চেষ্টা চলেছে। ভিন্ন ভিন্ন ফোন নম্বর থেকে কেনিয়ার সাবেক এক বোলার যোগাযোগের চেষ্টা করেন উগান্ডার এক ক্রিকেটারের সঙ্গে। যা তাৎক্ষণিকভাবেই উগান্ডার পক্ষ থেকে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগকে অবহিত করলে তারা পদক্ষেপ নেয়।

বলে রাখা ভালো, ফিক্সিংয়ের প্রস্তাব এলে আইসিসিকে না জানানোও অপরাধের শামিল বলে ধরা হয়। এমন ঘটনায় এর আগে বেশ কয়েকজন ক্রিকেটার নিষিদ্ধও হয়েছিলেন, সেই তালিকায় আছে বাংলাদেশের সাকিব আল হাসানের নাম–ও। সাবেক এই টাইগার অধিনায়ক ম্যাচ গড়াপেটার ফাঁদে পা না দিলেও, আইসিসিকে না জানানোয় দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও পরে সেটি নেমে আসে এক বছরে।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ- মাহ্‌দী আমিন

এদিকে, পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, ‘উগান্ডার ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য লক্ষ্য বানানো হয়েছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সাধারণত সহযোগী দেশগুলোই পরাশক্তিদের তুলনায় এক্ষেত্রে সহজ লক্ষ্য। কিন্তু এটা ভালো বিষয় যে, তারা দ্রুত আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। ফলে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া গেছে।’ তবে কোন ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছিল ও অভিযুক্তের নাম প্রকাশ করেনি আইসিসি।

আরেকটি সূত্র জানিয়েছে, ‘ক্রিকেটারদের সব সময়ই এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়, বিশেষত ছোট দলগুলোই বেশি শিকার হয় এই ঘটনায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টে এ চেষ্টা আরও বেশি হয়ে থাকে, সে কারণে এরকম কোনো ইঙ্গিত পেলেই জানাতে হয় আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকু)। তারপর তারা যথাযথ প্রক্রিয়া মেনে তদন্ত ও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।’ একইভাবে কেউ যদি ওই ঘটনায় জড়িত না সত্ত্বেও আইসিসিকে না জানায়, তথ্য গোপনের অপরাধে তাকেও শাস্তি পেতে হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এবার ইতিহাস তৈরি করে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল উগান্ডা। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে তারা জিম্বাবুয়ের মতো দেশকে বিদায় করে দিয়ে তারা পা রাখে বিশ্বকাপে। এরপর প্রথমবারের ম্যাচ জয়ের ইতিহাসও গড়ে উগান্ডা, গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে তারা ৩ উইকেটে হারায়। যদিও বাকি তিনটি ম্যাচই হেরেছে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানের রেকর্ডও সঙ্গী হয়েছে তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয় মাত্র ৪০ রানে। দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।

উল্লেখ্য, আজই (মঙ্গলবার) শেষ হলো চলতি বিশ্বকাপের গ্রুপপর্ব। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে সুপার এইটের খেলা। যেখানে এক নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। এ ছাড়া দুই নম্বর গ্রুপে অবস্থান দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST