১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সড়কে প্রাণ গেল মৎস্যজীবী লীগ নেতার

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃদুল কাজী (৩২) নামের এক মৎস্যজীবী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির বনচাকী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃদুল কাজী বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাসী গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ছিলেন। মৃদুল কাজী একটি পাটকলের পিকআপ চালাতেন।

আরও পড়ুনঃ   মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মৃদুল কাজী মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার এলাকার দিকে যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির বনচাকী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলচালক মৃদুল কাজী গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST