১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩, আহত ৪

অনলাইন ডেস্ক : জেলার কালিহাতীতে গরু বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), তার নানী শাশুড়ী হুসেইনে আরা (৬৮) এবং তাদের বহনকারী প্রাইভেটকারের চালক কুমিল্লা জেলার কুদ্দুস মিয়ার ছেলে আবুল হোসেন (৩২)।
কালিহাতী ফায়ার সার্ভিসের টিম লিডার আহসান হাবীব ও গরু ব্যবসায়ীরা জানান, জামালপুরের মাদারগঞ্জ থেকে গরু নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পর-পর দু’টি প্রাইভেটকারের প্রথমটির একপাশে লেগে রাস্তার পাশে পড়ে যায়। পরের প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST