১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

হঠাৎ ট্রাফিক পুলিশের ভূমিকায় এমপি কালাম

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ব্যস্ত সড়কে নেমে এ ব্যক্তি যানজট নিরসনের চেষ্টা করছেন। মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে এক লেনে গাড়ি চলতে নির্দেশনা দিচ্ছেন। নির্দেশনা মেনে গাড়ি চলাচল শুরু হলে কমতে থাকে যানজট। নির্দেশনা দেওয়া ব্যক্তি আর কেউ নয়- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এমন উদ্যোগে সংসদ সদস্য প্রশংসায় ভাসছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮ টার দিকে ঈশ্বরদী-বাঘা সড়কের লালপুর ত্রি-মোহনী চত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন এই সংসদ সদস্য।

জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন থেকে ফেরার পথে লালপুর ত্রি-মোহনী চত্বরে আসলে দীর্ঘ এক কিলোমিটার যানজট দেখতে পান। এসময় অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে গিয়ে ট্রাফিক পুুিলশের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে এক লেনে গাড়ি চলতে নির্দেশনা দেন। সেই নির্দেশনা মেনে গাড়ি চলাচল শুরু হলে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় কমতে থাকে যানজট।

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী মেহেরাবুল ইসলাম ও মাসুম বিল্লাহ বলেন, ট্রাফিক পুলিশ না থাকায় কোনো নিয়ম মানছিলেন না চালকরা। এতে দীর্ঘ এক কিলোমিটার যানজট লেগে যায়। এমপি মহোদয় ট্রাফিক পুলিশের ভূমিকা অবতীর্ণ হয়ে যানজট নিরসন করেন। সবাইকে স্বস্তিতে ঘরে ফিরতে সহযোগিতা করেন।

যানজট নিরসনে এমপির সড়কে নামা ইতিবাচক বলে মনে করেন লালপুর উপজেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য এমপি মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এটা আমাদের জন্য উৎসাহ। তিনি এভাবে মাঠে নেমে ট্রাফিকের ভূমিকা রাখায় ঘরে ফেরা মানুষ দ্রুত ফিরতে পেরেছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে সব আসনে প্রার্থী চূড়ান্ত করল জামায়াত

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ইদুল আজহায় সড়কে বাড়ি ফেরা, ইদের বাজার করতে আসা মানুষ ও গরুবহনকারী ট্রাকের চাপ রয়েছে। এতে সৃষ্ট যানজট নিরসনে এমপি মহোদয় যে ভূমিকা রাখলেন তা সত্যিই এক মহতি উদ্যোগ। আশা করি আগামীতে এমন যানজট সৃষ্টি হবে না। এবিষয়ে পুলিশ তৎপর থাকবে।

এবিষয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমি দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে এক কিলোমিটার যানজট পাই।

পরে রাস্তায় নেমে যানজট নিরসনের চেষ্টা করি। কিছুক্ষণের মধ্যে যানজট নিরসন করা সম্ভব হয়। তবে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি আহ্বান থাকবে যত্রতত্র ভাবে যানবাহন পার্কিং না করলে ও যানবাহনের চালকদের সচেতন করলে, সড়ক আইন মেনে চললে যানজট সৃষ্টি হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST