১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

৩ লাখ সৈন্যকে উচ্চ-প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে: ন্যাটো

অনলাইন ডেস্ক : রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর ৩ লাখ সৈন্যকে উচ্চ-প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। বৃহস্পতিবার জোটের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

২০২২ সালে ইউক্রেনে মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে ন্যাটো জোটের নেতারা মাত্র এক মাস সময়ের মধ্যে মোতায়েন করা যেতে পারে এমন সৈন্য সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল।

নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, মিত্রদের কাছ থেকে পাওয়া প্রস্তাবনায় আমাদের সৈন্য প্রস্তুত রাখার সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এই সৈন্যদের বিষয়ে মিত্ররা আমাদের বলেছে, এখন পর্যন্ত উচ্চ-প্রস্তুতির স্তরে থাকা আমাদের সৈন্যদের যেকোনও সময় পাওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ   কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

রাশিয়ার সম্ভাব্য যেকোনও ধরনের হামলার দ্রুত প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে সৈন্যদের প্রস্তুত রাখা হয়েছে। গত বছর জোটের শীর্ষ এক সম্মেলনে সদস্য দেশগুলোর মাঝে এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল।

স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর প্রথমবারের মতো এই পরিকল্পনা হাতে নেয় ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এই জোটের প্রত্যেক সদস্য মস্কোর আক্রমণের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেবে, সেই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য ছিল সমঝোতায়।

আরও পড়ুনঃ   রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, ৪০টিরও বেশি বিমান ধ্বংসের দাবি

প্রয়োজনে তাদের সেসব পরিকল্পনা কার্যকর করার সক্ষমতা রয়েছে; ন্যাটো কমান্ডাররা বর্তমানে তা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে সংঘাতের সময় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি হয়েছে জোটটি।

ওই কর্মকর্তা বলেছেন, জোটের সদস্যদের এই ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে। এমন কিছু অস্ত্র রয়েছে যা এই মুহূর্তে আমাদের জোটে যথেষ্ট পরিমাণে নেই। তবে আমাদের পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’’-সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST