১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দেশি জাতের বীজ রক্ষার শপথ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় অবস্থিত তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়। এ স্কুলটিতে দেশের প্রথম বীজ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। এ স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত দেশি বীজ ও পরিবেশ শিক্ষা নিয়ে বক্তৃতামালা, রচনা প্রতিযোগিতার আয়োজন করে। কখনও কখনও বীজ লাইব্রেরি কেন্দ্রিক অনুষ্ঠানে আশেপাশের অন্য স্কুলের শিক্ষার্থীরাও গিয়ে যুক্ত হন। তারা এ শিক্ষা প্রতিষ্ঠানে দেশি জাতের বীজের সার্বভৌমত্ব সুরক্ষার শপথ নিয়েছে। গতকাল বুধবার সকালে বীজ লাইব্রেরি ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) যৌথ আয়োজনে বীজে সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থীদের বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শতাধিক শিক্ষার্থীর সামনে বীজ বিছিয়ে রেখে তাদের বীজ রক্ষার জন্য শপথ করানো হয়। দেশি বীজ সুরক্ষা করতে নতুন প্রজন্মকে সচেতন করতে দেশি বীজের গুরুত্ব নিয়ে কথা বলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক ও স্ব-শিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ।
তিনি বলেন, আমরা সবাই বীজ সম্পর্কে জানি। বীজ হচ্ছে কৃষির মূল চালিকা শক্তি। ভালো বীজ না হলে ভালো ফসল আশা করা যায় না। বীজ অনেক প্রকার হয় দেশি, উচ্চ ফলনশীল ও হাইব্রিড। এর মধ্য হাইব্রিড বীজ একবার চাষ করলে পরের বছর আর ওখান থেকে বীজ রাখা যায় না। কৃষকদের তাই বার বার বাজার থেকে বীজ কিনতে হয়। এতে কৃষকরা ক্ষতির মুখে পড়েন। দেখা যায় অনেক সময় ফসল বিক্রয় করেও এক কেজি হাইব্রিড বীজ পাওয়া যায় না। কৃষকরা হারিয়ে ফেলেন বীজের স্বাধীনতা।
তিনি আরও বলেন, আমরা দেখেছি অতীতে সব ফসলের বীজ কৃষকের বাড়িতে থাকত। কিন্তু এখন আর এটা দেখা যায় না। দেশি বীজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে প্রতিবারই বীজ রাখা যায়। এ ফসলের স্বাদ ও গুণ অনেক ভালো হয়। দেশি বীজ সম্পর্কে তোমাদের জানতে হবে। এ বীজ রক্ষায় তোমাদের সচেতন হতে হবে। দেশি বীজ তোমাদের চিনতে হবে। তোমরাই পারবে আগামীতে দেশি বীজ রক্ষা করতে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক এর প্রোগ্রাম অফিসার অমৃত কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সহযোগী প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST