১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনীতি নেই : রয়টার্সকে ইউনূস

অনলাইন ডেস্ক : ‘‘ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা মুছে ফেলায় একটি ‘একদলীয়’ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই।’’

রাজধানী ঢাকায় নিজের অফিসে বসে গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার ইউনূসের সেই সাক্ষাৎকার এবং তার বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেই প্রতিবেদনে বলা হয়েছে—

গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন। কিন্তু দেশের প্রধান বিরোধীদল ওই নির্বাচন বয়কট করে, যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দি বা নির্বাসনে আছেন।

তার প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় ৮৩ বছর বয়সী ইউনূসকে। ২০০৭ সালে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তোপের মুখে পড়েন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ইউনূস। তিনি বলেন, ‘‘বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে।’’

নিজের অফিসে বসে ইউনূস রয়টার্সকে বলেন, ‘‘বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। এখানে কেবল একটি দলই সক্রিয় এবং তারাই সবকিছুই দখল করেছে। তারা সবকিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে।’’

তিনি বলেন, ‘‘তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে— উপযুক্ত প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। আর এসবই একই দলের।’’

অবশ্য বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি ইউনূসের মন্তব্যের বিষয়ে পুরোপুরি একমত নন। টেলিফোনে রয়টার্সকে আনিসুল হক বলেন, ‘‘কেবল আমিই নই বরং দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে।’’ ড. মুহাম্মদ ইউনূসের এই মন্তব্যকে দেশের জনগণের জন্য ‘‘অপমানজনক’’ বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে।’’

আরও পড়ুনঃ   মসজিদে নববীতে এক সপ্তাহে ৫০ লাখ মুসল্লি

ক্ষুদ্রঋণ নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে শান্তিতে নোবেল জিতেছিলেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ২০১১ সালে নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন তিনি। সরকার বলেছে, অবসরের আইনি বয়সসীমা ৬০ বছর পেরিয়ে গেছেন ইউনূস।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৬ বছর বয়সী কন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে। সেই সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৯৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা।

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর কৃতিত্ব দেওয়া হয় শেখ হাসিনাকে। যদিও সমালোচকরা তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও ভিন্নমত দমনের অভিযোগ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। যুক্তরাজ্যের সরকারের পররাষ্ট্র দপ্তরও নির্বাচনে ভোটারদের ‘‘ভয়-ভীতি প্রদর্শন ও সহিংসতার’’ নিন্দা জানিয়েছে।

ওই সময় প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনকে জালিয়াতির নির্বাচন বলে নিন্দা জানায়। একই সঙ্গে নির্বাচন বাতিল, শেখ হাসিনার পদত্যাগ ও নতুন নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানিয়েছিল বিএনপি। নির্বাচনের ঠিক আগে ঢাকার একটি আদালত শ্রম আইন লঙ্ঘনের দায়ে ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ইউনূস।

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

যদিও সেই মামলায় তিনি জামিন পেয়েছেন এবং তাকে কারাগারে যেতে হয়নি। ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির আরও শতাধিক অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগকে ‘‘একেবারে অযৌক্তিক, বানানো গল্প’’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে ইউনূস দাবি করলেও আইনমন্ত্রী আনিসুল হক তা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ইউনূস দেশের সর্বোচ্চ আদালতে গেছেন, সেখানে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

উদাহরণ হিসেবে আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট কর ফাঁকির এক মামলায় ইউনূসের বিরুদ্ধে রায় দেওয়ার পর তিনি তা পরিশোধ করেছেন। অন্যান্য বিচারাধীন মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আইনমন্ত্রী।

ইউনূসের সমর্থকরা বলছেন, অতীতে ‘‘নাগরিক শক্তি’’ নামে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। যে কারণে বাংলাদেশের সরকার তাকে হয়রানি করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে ইউনূসের বিরুদ্ধে দরিদ্রদের ‘রক্ত চোষা’র অভিযোগ তুলে তার সমালোচনা করেছিলেন।

ইউনূস প্রশ্ন তুলে বলেন, একজন নাগরিকের রাজনৈতিক দল করার চেষ্টা করা কি অপরাধ? রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র ১০ সপ্তাহ পর দল গঠনের চিন্তা-ভাবনা বাদ দেন বলে জানিয়েছেন তিনি।

শান্তিতে এই নোবেলজয়ী বলেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ পুনরায় জাগিয়ে তোলা কঠিন হবে। রাজনীতিকে পনরুজ্জীবিত করাটা অত্যন্ত বেদনাদায়ক হবে। কারণ আমরা এটাকে এমন এক জায়গায় নিয়ে এসেছি, যেখানে এটা পুরোপুরি হারিয়ে গেছে।-সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST