১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আযহা-২০২৪ উপলক্ষ্যে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজার (পরিচ্ছন্ন) সমন্বেয় এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম।

সভায় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

আরও পড়ুনঃ   হাইকোর্টে ফের জামিন চাইবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

সভায় জানানো হয়, পবিত্র ঈদুল আজহার পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশু জবাইয়ের পর ওই স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে ওয়াটার ট্যাংকারের ব্যবস্থা রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে লিফলেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত লিফলেট জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুমার নামাজের খুতবায় ও ঈদুল আজহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের সব (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল করা হয়েছে। পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ওয়াটার ট্যাংকার ব্যবহার করা হবে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোলরুম খোলা হয়েছে। বর্জ্য অপসারণে রাসিক কন্ট্রোলরুমের মোবাইল নম্বরসমূহ হচ্ছে, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০-০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং)-০১৭১৩-০৯৮৯৫৬, অফিস সহকারী- ০১৫২১-৩৬৫৩৬৬, সুপারভাইজার-০১৭৫১-০০৩০৬৩। অভিযোগ গ্রহণের সময় ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।

আরও পড়ুনঃ   ব্যবহার না হওয়া ৩৭ লাখ টাকার ভবন ৯ লাখে বিক্রি

সভা প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নিযাম উল আযিম বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিকনির্দেশনায় বিগত বছরগুলোর ন্যায় এবারো দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিগত বছরের ন্যায় এবারো দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST