১০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

সোমবার (১০ জুন) বিকেলে আইটিসি মৌর্য হোটেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধী। এ সময় সোনিয়া গান্ধীর পুত্র ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (৯ জুন) রাতে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাতে মিলিত হন। ওই রাতেই ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ   পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত, স্বস্তি পেলেন ৩৩৪ কনস্টেবল

সোমবার (১০ জুন) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ ও ভারতের ইউনিয়ন মন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর আমন্ত্রণে তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফরে গেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ   তিন পার্বত্য জেলায় বন্যা ও ভূমিধস বিষয়ে কন্ট্রোল রুম

ভারতের রাষ্ট্রপতি ভবনে সারাবিশ্ব থেকে আগত প্রায় আট হাজার অতিথির সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কন্যা ও বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ সময় তার সঙ্গে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST