৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

চায়ের দোকানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জুন) রাত ১০টার দিকে ইউনিয়নের রাঘবপুর ফকিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবু শেখ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে ও ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে ব্যস্ত সড়কে জ্বলছে আগুন, যানচলাচল বন্ধ

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘রাত ১০টার দিকে বাবু শেখ ওরফে ঢাক বাবু এলাকার রাঘবপুর ফকিরপুর মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় পাশের পাট ক্ষেত থেকে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।’

আরও পড়ুনঃ   মান্দায় যুবদলের মতবিনিময় সভা

তিনি বলেন, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST