৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

চার জিম্মিকে উদ্ধারের সময় ৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : গাজায় আট মাস ধরে বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলের সেনারা।
ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের দুটি ভবন থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে দখলদার ইসরায়েলের সেনারা। শনিবার (৮ জুন) দিনের বেলা জিম্মিদের উদ্ধারে অভিযান চালায় তারা।

তবে চার জিম্মিকে উদ্ধার করার সময় অন্তত ৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইমরান খান জর্ডানের আম্মান থেকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, জিম্মিদের উদ্ধারে চালানো এই অভিযান ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি সফল অভিযান হিসেবে গন্য হবে না।

আরও পড়ুনঃ   ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি : ইসরায়েলি সেনাপ্রধান

তিনি আরও বলেছেন, উদ্ধার অভিযানে ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র অথবা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কোনো কথাই বলেননি।

এছাড়া জল, স্থল ও আকাশ থেকে চালানো এই হামলায় কতজন আহত হয়েছেন সেটিরও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। অভিযানটিতে একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও ব্যবহার করা হয়।

এই সাংবাদিকের মতে, চারজনেক উদ্ধার করতে গিয়ে যে কত দাম দিতে হয়েছে সেটির কথা ইসরায়েল কখনো বলবে না। কারণ তারা বিষয়টিকে একটি সফলতা হিসেবে দেখাতে চাইছে।

আরও পড়ুনঃ   ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরানি কমান্ডোরা

জিম্মিদের উদ্ধারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে প্রচণ্ড চাপে ছিলেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরমধ্যেই চার জিম্মিকে ফিরিয়ে আনতে সমর্থ হয়েছে তারা।

এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ৯ মাস যুদ্ধ করার পর চার জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা। এটি কোনো অর্জন নয়।-সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST